শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

প্রথম নারী কণ্ঠযোদ্ধা নমিতা ঘোষ মারা গেছেন

news-image

বিনোদন প্রতিবেদক : স্বাধীনতা দিবসের শেষ প্রহরে প্রাণ হারালেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কণ্ঠযোদ্ধা নমিতা ঘোষ। তিনি ছিলেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের প্রথম নারী কণ্ঠসৈনিক। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে রাজধানীর পপুলার মেডিকেল কলেজ হাসপাতালে শুক্রবার দিবাগত রাত ১২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তার মৃত্যুর সংবাদটি নিশ্চিত করেছেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ।

তিনি জানান, দীর্ঘদিন ধরে এই শিল্পী ক্যানসার ও চোখের জটিলতায় ভুগছিলেন। আর গত ১৫ মার্চ তিনি করোনায় আক্রান্তত হন।

এর আগে, গত ১২ মার্চ বাংলাদেশ টেলিভিশনের একটি অনুষ্ঠানে অংশ নেন নমিতা ঘোষ। এর পরপরই তিনি অসুস্থ হয়ে প্রথমে আজগর আলী হাসপাতালে, পরে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেন। এরপর অবস্থার অবনতি হতে থাকলে তাকে পপুলার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই ২৬ মার্চ দিবাগত রাতে শেষ নিশ্বাস ত্যাগ করেন নমিতা ঘোষ।

উল্লেখ্য, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে প্রথম নারী শিল্পী হিসেবে নিয়মিত সংগীত পরিবেশন শুরু করেন নমিতা ঘোষ। তখন তার বয়স ছিল ১৪ বছর। ২৭ মার্চ রাতে বুড়িগঙ্গা পেরিয়ে কেরানীগঞ্জ দিয়ে কুমিল্লা হয়ে তখনকার দুর্গম এবং বিপজ্জনক পথ পেরিয়ে তিনি চলে যান আগরতলা। পরিচিত হন মুক্তিযুদ্ধের সংগঠকদের সঙ্গে। সে সময় সেখানে একটি প্রামাণ্য চিত্র তৈরির কাজ চলছিল। সেটিতে অংশ নেন নমিতা ঘোষ। পরে সেটি ভারতের বিভিন্ন প্রেক্ষাগৃহে প্রদর্শন করা হয়।

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা