মঙ্গলবার, ৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

হাটহাজারীতে চারজন নিহতের ঘটনায় নবীনগরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

news-image

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : চট্টগ্রামের হাটহাজারীতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিরোধী মিছিলে সংঘর্ষে চারজন নিহত ও পবিত্র বায়তুল মোকারম মসজিদে ও মুসল্লিদের উপর হামলার ঘটনার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা সদরে আজ শুক্রবার সন্ধ্যায় তৌহিদী জনতার ব্যানারে বিক্ষোভ মিছিল প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

মিছিলটি নবীনগর কেন্দ্রিয় জামে মসজিদ থেকে বের হয়ে উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে কেন্দ্রিয় জামে মসজিদের সামনে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশে আগমন, হাটহাজারীতে আলেমদের মিছিলে হামলা ও পুলিশের গুলিতে চারজন নিহত হওয়ার ঘটনায় সরকারের প্রতি নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বক্তব্য রাখেন, এস আর মসজিদের ইমাম মাওলানা বেলায়েত উল্লাহ,মাওলানা মকবুল হোসেন, মাওলানা আমির হোসেন, মাওলানা মেহেদী হাসান, মাওলানা ফজলুর রহমান প্রমুখ। সভাশেষে হাটজারীতে নিহত হওয়া চারজনের আত্বার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।

এ জাতীয় আরও খবর

সংরক্ষিত আসনের এমপিরা সংসদে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন: মির্জা ফখরুল

আইনশৃঙ্খলা বজায় রাখতে সরকার কঠোর অবস্থানে: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রধানমন্ত্রী প্রকল্প অনুমোদন সহজ করার নির্দেশ দিয়েছেন বিনিয়োগ আকৃষ্ট করতে

এআই ব্যবহার করে এসএসসি প্রশ্নফাঁসের গুজব শনাক্ত: বাংলাফ্যাক্ট

তামিলনাড়ুর নির্বাচনে থালাপতি বিজয়ের দল এগিয়ে, পুরোনো ভিডিও ভাইরাল

রাঙামাটিতে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, ১৪৪ ধারা জারি

প্রাইভেট বিশ্ববিদ্যালয়েও ক্রীড়া বিভাগ চালুর উদ্যোগ: প্রতিমন্ত্রী মো. আমিনুল হক

সিকদার গ্রুপের এমডি রন হক সিকদার আর নেই

আইনমন্ত্রী: আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের কার্যক্রমে প্রশ্ন তোলার কোনো কারণ নেই

মোদির মন্তব্য: পশ্চিমবঙ্গের জনগণ বিজেপিকে অভূতপূর্ব সমর্থন দিয়েছে

পশ্চিমবঙ্গের নির্বাচনের ফল বাংলাদেশের কূটনীতি প্রভাবিত করবে না: শামা ওবায়েদ

হাম ও উপসর্গ নিয়ে আরও ১৭ শিশুর মৃত্যু