,

চট্টগ্রামে ২ অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ৪

news-image

রাঙ্গুনিয়া ( চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ট্রাক ও সিএনজি চালিত ২টি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও ৪ জন।

বৃহস্পতিবার রাতে চট্টগ্রাম-কাপ্তাই সড়কের রাঙ্গুনিয়ার চন্দ্রঘোনা-কদমতলী ইউনিয়নের কালুগোট্টা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ডেইজি দত্ত (৩৫), আবুল কালাম (৬৮), মো. আকবর হোসেন (২৫) ও আদৃশ সোইম আয়ান (৭মাস)। আহতরা হলেন- আবদুল কাদের (৪৫), আবুল কালাম (৪০), মোহাম্মদ মুছা (৩০) ও মো. গিয়াস (২৬)। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালসহ আরো দুটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

চট্টগ্রাম জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার (রাঙ্গুনিয়া সার্কেল) মো. আনোয়ার হোসেন শামীম জানান, দুর্ঘটনায় আহতদের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।

রাঙ্গুনিয়া থানার পরিদর্শক (তদন্ত) মো. মাহাবুব মিল্কি বলেন, ট্রাকের সঙ্গে দু’টি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনা কবলিত গাড়ি তিনটি থানায় নিয়ে যাওয়া হচ্ছে। এই ঘটনায় থানায় মামলা হবে।

 

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের