,

ট্যাংকলরি শ্রমিকদের ধর্মঘট, উত্তরবঙ্গে তেল সরবরাহ বন্ধ

news-image

নিজস্ব প্রতিবেদক : ছিনতাই হয়ে যাওয়া প্রায় সাড়ে চার হাজার লিটার তেল উদ্ধার ও তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়ার দাবিতে অনির্দিষ্টকালের ধর্মঘট কর্মসূচি পালন করছেন উত্তরবঙ্গ ট্যাংকলরি শ্রমিকরা। ধর্মঘটের ফলে উত্তরবঙ্গের ১৬ জেলায় তেল সরবরাহ বন্ধ রয়েছে।

মঙ্গলবার (২৩ মার্চ) সকাল থেকে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বাঘাবাড়ী তেল ডিপোতে তেল উত্তোলন বন্ধ রয়েছে। বাঘবাড়ী বন্দর থেকে উত্তরবঙ্গের কোথাও তেলবাহী ট্যাংকলরি ছেড়ে যায়নি।

উত্তরবঙ্গ ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের সভাপতি মোজাম্মেল হোসেন বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করে জানান, গত ২৫ ফেব্রুয়ারি বগুড়া জেলার শেরপুর উপজেলায় ট্যাংকলরি থেকে ৯ হাজার লিটার তেল ছিনতাইয়ের ঘটনা ঘটে। ট্যাংকলরি চালক ও হেলপারের যোগসাজশে এই ছিনতাইয়ের ঘটনা ঘটে। এর মধ্যে সাড়ে চার হাজার লিটার তেল উদ্ধার করেছে পুলিশ। বাকি আরও সাড়ে চার হাজার লিটার তেল উদ্ধার হয়নি এবং চালক হেলপারও এখন পর্যন্ত গ্রেফতার হয়নি। ছিনতাই হওয়া তেল উদ্ধার ও ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষী ব্যক্তিদের অবিলম্বে গ্রেফতারের দাবিতে এ ধর্মঘট কর্মসূচি পালন করা হচ্ছে। যতদিন পর্যন্ত আমাদের দাবি বাস্তবায়ন না হবে ততদিন এ ধর্মঘট অব্যাহত থাকবে।

শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীদ মাহমুদ বলেন, সকাল থেকে শ্রমিকরা ধর্মঘট পালন করছেন। খবর পেয়ে আমরা বাঘাবাড়ী বন্দর এলাকায় এসে শ্রমিক নেতাদের সঙ্গে কথা বলে তাদের দাবিগুলো জানার চেষ্টা করছি।

সূত্র : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

এ জাতীয় আরও খবর

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা

সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করেছে হুতি

রসদ সংকট ও সামরিক প্রস্তুতিহীনতায় দিশেহারা মার্কিন সেনা: দ্য ইন্টারসেপ্ট

র‌্যাব বিলুপ্ত, আনুষ্ঠানিক যাত্রা শুরু করল এসআরবি

জনগণ যেমন আইন চায় তেমন আইনই আনবে সরকার : আইনমন্ত্রী

জনবল বাড়িয়ে ভোক্তা অধিকার সেবা ডিজিটাল করার উদ্যোগ নেওয়া হবে: বাণিজ্যমন্ত্রী

নিউইয়র্কে উপসাগরীয় নেতাদের নিয়ে ট্রাম্পের জরুরি বৈঠক