,

মেয়েকে আছাড় দিয়েই মেরে ফেললেন বাবা!

news-image

অনলাইন ডেস্ক : বাগেরহাটে রাইসা আক্তার নামে আড়াই বছরের এক শিশুকে আছড়ে মেরে ফেলেছেন তার বাবা। সোমবার (২২ মার্চ) রাত ৮টার দিকে মোল্লাহাট উপজেলার উদয়পুর গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত রাইসা আক্তার উদয়পুর গ্রামের হুমায়ুন সরদারের মেয়ে। হুমায়ুন বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে চাকরি করেন। ঘটনার পর থেকেই তিনি পলাতক রয়েছেন।

পরিবারের সদস্যদের বরাত দিয়ে মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী গোলাম কবির বলেন, সেনা সদস্য হুমায়ুন ছুটিতে বাড়িতে ছিলেন। সোমবার রাতে তাদের পারিবারিক কলহ শুরু হয়। এসময় রাগের মাথায় শিশুকন্যা রাইসাকে আছাড় দেন তার বাবা হুমায়ুন। এতে ঘটনাস্থলেই রাইসার মৃত্যু হয়।

ওসি বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। তবে শিশুর মৃত্যুর পরপরই বাড়ি ছেড়ে পালিয়েছেন বাবা হুমায়ুন। আর শিশুর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রক্রিয়া চলছে।

 

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা