শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

রোহিঙ্গা শিবিরে অগ্নিকাণ্ড : তদন্ত কমিটি গঠন

news-image

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি : কক্সবাজারের উখিয়ার বালুখালী রোহিঙ্গা শিবিরে অগ্নিকাণ্ডের ঘটনায় সাত সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতি জানতে এ কমিটি গঠন করেছে সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়।

কমিটির প্রধান করা হয়েছে শরণার্থী, ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার শাহ রেজওয়ান হায়াতকে। চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. আনোয়ার হোসেন ঘটনাস্থল পরিদর্শন করে সাংবাদিকদের তদন্ত কমিটি গঠনের কথা জানান।

এদিকে মঙ্গলবার ঘটনাস্থল পরিদর্শন করছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো. মোহসীন।

অগ্নিকাণ্ডের ঘটনায় মঙ্গলবার দুপুর পৌনে ১টা পর্যন্ত শিশুসহ সাতজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। সমকালকে বিষয়টি জানিয়েছেন উখিয়া থানার ওসি (তদন্ত) সালাউদ্দিন গাজী।

তিনি বলেন, আগুনে পুড়ে যাওয়ার কারণে মরদেহগুলো শনাক্ত করা যায়নি এখনও। তবে নিহতদের মধ্যে শিশু রয়েছে বোঝা গেছে। মরদেহগুলো আন্তর্জাতিক অভিবাসন সংস্থা-আইওএমকে হস্তান্তর করা হবে বলেও জানিয়েছেন তিনি।

কক্সবাজারের অতিরিক্ত ত্রাণ ও শরণার্থী প্রত্যাবাসন কমিশনার সামছু-দৌজা নয়ন সমকালকে বলেন, আগুনে প্রায় নয় হাজার ঘর পুড়ে গেছে। প্রায় ৫০ হাজার রোহিঙ্গা বাস্তুচ্যুত হয়ে গেছেন।

সোমবার বিকেল ৩টায় বালুখালী ৮-ডব্লিউ নম্বর ক্যাম্পে প্রথমে আগুন লাগে। পরে আগুন ছড়িয়ে পড়ে লাগোয়া ৮-এইচ, ৯, ১০ ও ১১ নম্বর ক্যাম্পে। আগুনের সূত্রপাত সম্পর্কে এখনও নিশ্চিত হওয়া যায়নি। বাতাসের গতিবেগ বেশি হওয়ায় আগুন দ্রুত পার্শ্ববর্তী ক্যাম্পগুলোতে ছড়িয়ে পড়ে।

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা