,

তারেক রহমানের বিরুদ্ধে সুনামগঞ্জে আদালতে ডিজিটাল আইনে মামলা

news-image

অনলাইন ডেস্ক : ইউটিউব ও জুম মিটিংয়ে জিয়াউর রহমানকে প্রথম রাষ্ট্রপতি স্বাধীনতার ঘোষক বলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ ২৫ নেতাকর্মীকে আসামি করে সুনামগঞ্জ আদালতে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয়েছে।

সোমবার সকালে আমল গ্রহণকারী জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সদর আদালতে মামলা দায়ের করেন যুক্তরাজ্যপ্রবাসী আওয়ামী লীগ নেতা মইনুল ইসলাম।

মামলার বিষয়টি দেশ রূপান্তরকে নিশ্চিত করেন বাদী পক্ষের আইনজীবী আক্তারুজ্জামান সেলিম।

মামলার বিবরণে জানা যায়, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার নিজের নামীয় ইউটিউব চ্যানেলে জুম মিটিংয়ের একটি ভিডিও ১৬ ডিসেম্বর ২০২০ সালে আপলোড করেন সেখানে তিনি তার বক্তব্যে জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষক ও বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি উল্লেখ করেন যা জাতির পিতা ও দেশের মুক্তিযুদ্ধের ইতিহাসকে বিকৃত করা হয়েছে। এটি দেশের সংবিধানের সাথে সাংঘর্ষিক।

এর মাধ্যমে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে অপমান করা হয়েছে। বক্তব্যটি ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমেও ছড়িয়েছে।

মামলাটি আদালত আমলে নিয়ে তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য আদেশ দেন আমল গ্রহণকারী জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কুদরত ই এলাহী।

সূত্র : দেশ রূপান্তর

এ জাতীয় আরও খবর

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা

সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করেছে হুতি

রসদ সংকট ও সামরিক প্রস্তুতিহীনতায় দিশেহারা মার্কিন সেনা: দ্য ইন্টারসেপ্ট

র‌্যাব বিলুপ্ত, আনুষ্ঠানিক যাত্রা শুরু করল এসআরবি

জনগণ যেমন আইন চায় তেমন আইনই আনবে সরকার : আইনমন্ত্রী

জনবল বাড়িয়ে ভোক্তা অধিকার সেবা ডিজিটাল করার উদ্যোগ নেওয়া হবে: বাণিজ্যমন্ত্রী

নিউইয়র্কে উপসাগরীয় নেতাদের নিয়ে ট্রাম্পের জরুরি বৈঠক