করোনা টিকা নিলেন বরিস জনসন

news-image

আন্তর্জাতিক ডেস্ক : করোনাভাইরাসের টিকা নিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন। টিকা নেওয়ার পর নিজ দেশের জনগণের উদ্দেশে তিনি বলেছেন, ‘প্রত্যেকেই যখনই আপনি টিকার জন্য ম্যাসেজ পাবেন, দয়া করে টিকাকেন্দ্রে যান এবং এটা গ্রহণ করুন। এটি আপনার জন্য, আপনার পরিবারের জন্য তথা সবার জন্য মঙ্গলজনক।’

গতকাল শুক্রবার তিনি লন্ডনের সেইন্ট থমাস হাসপাতালে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার তৈরি টিকা নেন বরিস। আন্তর্জাতিক গণমাধ্যম গার্ডিয়ানের এক প্রতিবেদনে এ তথ্য পাওয়া গেছে।

ব্রিটিশ গণমাধ্যমগুলো বরিসের টিকা নেওয়ার দুটি ছবি প্রকাশ পেয়েছে। একটিতে দেখা যায়, নিজের বাঁ হাতের বাহুতে অক্সফোর্ডের তৈরি টিকার প্রথম ডোজ গ্রহণ করেন প্রধানমন্ত্রী বরিস জনসন। আরেকটি ছবিতে বরিস জনসনকে টিকা নেওয়ার পর তার দুই হাত সম্প্রসারিত করতে দেখা যায়।

পরে গণমাধ্যমে তিনি বলেন, ‘আক্ষরিকভাবে তেমন কিছু অনুভব করিনি। খুব ভালোভাবে টিকা নিয়েছি। এর প্রক্রিয়া ছিল খুব সুন্দর ও দ্রুত।’

সম্প্রতি ‘অক্সফোর্ডের টিকা নিলে রক্ত জমাট বেঁধে মানুষের মৃত্যু হতে পারে’ গুঞ্জন ওঠে। যদিও অক্সফোর্ড ও অ্যাস্ট্রাজেনেকা বলছে; এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি। এ ব্যাপারে বরিসকে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘শুধুমাত্র আমার কথা শুনতে হবে তা নয়; বিজ্ঞানীদের কথা শুনুন… ঝুঁকি হলো করোনাভাইরাস। এখন টিকা নেয়ায় বুদ্ধিমানের কাজ।’

এর আগে গত সপ্তাহে প্রধানমন্ত্রী অফিস জানিয়েছিল, ৫৬ বছর বয়সী প্রধানমন্ত্রী বরিস জনসন খুব দ্রুত অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার তৈরি টিকা গ্রহণ করবেন। যখনই অক্সফোর্ডের টিকা নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয় তখনই প্রধানমন্ত্রী অফিস থেকে এই ঘোষণা আসে। এরপর আজ তিনি করোনাভাইরাসের টিকা নিলেন।

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে লন্ডনের সেইন্ট থমাস হাসপাতালে ভর্তি ছিলেন বরিস।

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা সেবা: স্বাস্থ্যমন্ত্রী

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

নতুন বাড়িতে ওঠার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

‘ম্যাজিক বস’ নিলয় আলমগীর

আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরীমনি

১৩১ রানের জুটি ভাঙলেন হাসান মাহমুদ

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ আহত

এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি

হত্যা মামলায় ইকবাল সোবহানকে কারাগারে রাখার আবেদন