,

নিজ শরীরে আগুন ধরিয়ে বার্ন ইনস্টিটিউটের কর্মচারীর আত্মহত্যা!

news-image

অনলাইন ডেস্ক : শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের অভ্যর্থনা সহকারী (অস্থায়ী) আজিজুল ইসলাম মিলন (৩০) আত্মহত্যা করেছেন। নিজের গায়ে আগুন ধরিয়ে আত্মঘাতী হন তিনি। মিলন শারীরিক প্রতিবন্ধী ছিলেন।

গতকাল শুক্রবার দিবাগত রাত সোয়া ১টায় কর্মস্থলের বাথরুমে হাসপাতালে ব্যবহৃত স্প্রিরিট গায়ে ঢেলে আগুন লাগিয়ে মিলন আত্মহত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া যায়। শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. পার্থ শঙ্কর পাল এসব তথ্য জানান।

নিজের গায়ে আগুন ধরিয়ে দেওয়ার পর মিলনের অন্যান্য সহকর্মীরা উদ্ধার করে তাকে বার্ন ইনস্টিটিউটের আইসিইউতে নেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ শনিবার সকালে তিনি মারা যান।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ বাচ্চু মিয়া বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি নিজেই শরীরে আগুন দিয়ে আত্মহত্যা করেছেন। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্তের পর প্রকৃত ঘটনা সম্পর্কে জানা যাবে।’

সূত্র : আমাদের সময়

এ জাতীয় আরও খবর

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা

সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করেছে হুতি

রসদ সংকট ও সামরিক প্রস্তুতিহীনতায় দিশেহারা মার্কিন সেনা: দ্য ইন্টারসেপ্ট

র‌্যাব বিলুপ্ত, আনুষ্ঠানিক যাত্রা শুরু করল এসআরবি

জনগণ যেমন আইন চায় তেমন আইনই আনবে সরকার : আইনমন্ত্রী

জনবল বাড়িয়ে ভোক্তা অধিকার সেবা ডিজিটাল করার উদ্যোগ নেওয়া হবে: বাণিজ্যমন্ত্রী

নিউইয়র্কে উপসাগরীয় নেতাদের নিয়ে ট্রাম্পের জরুরি বৈঠক

মেধা ও অর্জনের স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী