বাশার আল-আসাদের স্ত্রীর বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ব্রিটিশ পুলিশ সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের স্ত্রীর আসমা আল-আসাদের বিরুদ্ধে যুদ্ধাপরাধের প্রথমিক অভিযোগ তদন্তে মাঠে নেমেছে।

ব্রিটিশ বংশোদ্ভূত আসমার বিরুদ্ধে সন্ত্রাসবাদকে পৃষ্ঠপোষকতার অভিযোগ আনা হয়েছে। খবর আরব নিউজের।

তদন্তে দোষী প্রমানিত হলে ব্রিটিশ নাগরিকত্ব হারাবেন আসমা আল-আসাদ। বর্তমানে তিনি সিরিয়া এবং যুক্তরাজ্যের দ্বৈত নাগরিক।

গার্নিকা-৩৭ নামে লন্ডনভিত্তিক একটি ব্যারিস্টারদের সংগঠন লন্ডন মেট্রোপলিটন পুলিশের যুদ্ধাপরাধ ইউনিটের কাছে প্রথম আসমা আল-আসাদের বিরুদ্ধে এ ব্যাপারে অভিযোগ দায়ের করে।

ব্যারিস্টারদের সংগঠনটি যুদ্ধাপরাধ বিশেষ করে মানবাধিকার নিয়ে কাজ করে আসছে।

সিরিয়ার এ র্ফাস্ট লেডির বিরুদ্ধে বন্দি নির্যাতন এবং বিদ্রোহীদের এলাকায় রাসায়নিক অস্ত্র ব্যবহারে মদদ দেওয়ার অভিযোগ আনা হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা সেবা: স্বাস্থ্যমন্ত্রী

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

নতুন বাড়িতে ওঠার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

‘ম্যাজিক বস’ নিলয় আলমগীর

আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরীমনি

১৩১ রানের জুটি ভাঙলেন হাসান মাহমুদ

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ আহত

এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি

হত্যা মামলায় ইকবাল সোবহানকে কারাগারে রাখার আবেদন