,

ভারতের চেয়েও সুখী রাষ্ট্র হলো বাংলাদেশ : প্রতিবেদন

news-image

নিউজ ডেস্ক : ভারতের চেয়েও সুখী রাষ্ট্র বাংলাদেশ। জাতিসংঘের টেকসই উন্নয়ন সমাধান নেটওয়ার্ক (এসডিএসএন) ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্টে এ তথ্য উঠে এসেছে।

প্রতিবেদনে সুখী দেশের তালিকায় এবার ৩৯ ধাপ এগিয়েছে বাংলাদেশ। এ বছর ১৪৯ দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান ৬৮তম।

তবে, শনিবার (২০ মার্চ) বিশ্ব সুখ দিবসকে সামনে রেখে শুক্রবার (১৯ মার্চ) আংশিক প্রতিবেদন প্রকাশ করেছে ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট।  আংশিক ওই প্রতিবেদনে ৯৫টি দেশের নাম রয়েছে।  

সেখানে সবচেয়ে সুখী দেশের তালিকার শীর্ষে এখন ইউরোপের দেশ ফিনল্যান্ড। ফিনল্যান্ড পর শীর্ষ পাঁচে রয়েছে আইসল্যান্ড, ডেনমার্ক, সুইজারল্যান্ড ও নেদারল্যান্ডস। তালিকায় সবচেয়ে তলানিতে রয়েছে জিম্বাবুয়ে। ৯৫ নামের মধ্যে ভারতের অবস্থান ৯২তম। তালিকা অনুযায়ী ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা ও আফগানিস্তানের চেয়ে বাংলাদেশ বেশী সুখী।

২০২০ সালের ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট-এ ১৫৩টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ছিল ১০৭তম। ২০১৯ সালে ১৫৬টি দেশের মধ্যে বাংলাদেশ ১২৫তম হয়েছিল। ফলে বাংলাদেশ সুখী দেশ হিসেবে উন্নতি করছে।

মোট দেশজ উৎপাদন (জিডিপি), গড় আয়ু, মানবিকতা, সামাজিক সহায়তা, স্বাধীনতা ও দুর্নীতির ওপর ভিত্তি করে এ তালিকা করা হয়। তবে এবারের ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্টে প্রাধান্য পেয়েছে করোনা মহামারি।

সূত্র : বাংলাদেশ প্রতিদিন

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা