,

রংপুরে ফায়ার সার্ভিসের সেই মাদকসেবী স্টেশন অফিসারের চট্টগ্রামে বদলি

news-image

রংপুর ব্যুরো : রংপুর ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার কামরুজ্জামান সুমনের মাদক সেবনের ভিডিও ফাঁসের পর চট্টগ্রামের রাঙ্গুনিয়া স্টেশনে বদলি করা হয়েছে।

আজ শুক্রবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের রংপুর বিভাগীয় উপ- পরিচালক ওহিদুল ইসলাম। তিনি বলেন, গত ১৬ মার্চ ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের পরিচালক (প্রশাসন ও অর্থ) হাবিবুর রহমান স্বাক্ষরিত এক আদেশে কামরুজ্জামান সুমনকে চট্টগ্রামের রাঙ্গুনিয়া স্টেশনে বদলি করা হয়।

এর আগে গত ৯ মার্চ রংপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার কামরুজ্জামান সুমনের ১৮ সেকেন্ডের ফেনসিডিল সেবনের একটি ভিডিও ফাঁসের ঘটনা নিয়ে সংবাদ প্রকাশিত হয়।

১৮ সেকেন্ডের ফাঁস হওয়া ভিডিওতে দেখা যায়, রংপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার কামরুজ্জামান সুমনসহ কয়েকজন ফেনসিডিল সেবন করছেন। এতে ট্রাউজার ও ট্র্যাকসুট পরিহিত সুমনের কোমরে ফায়ার সার্ভিসের ওয়াকিটকিও দেখা যায়। তার সঙ্গে আরও একজনকে দেখা গেলেও মুখ দেখা না যাওয়ায় তার পরিচয় জানা যায়নি।

স্থানীয় বাসিন্দাদের দাবি, স্টেশন অফিসার কামরুজ্জামান সুমনকে অনেকদিন মাদক সেবনরত অবস্থায় দেখেছেন তারা। এলাকায় প্রকাশ্যেই তিনি ফেনসিডিল সেবন করতেন। বারবার নিষেধ করলেও তিনি শোনেননি। উল্টো তাদের বিরুদ্ধে বিভিন্ন স্থানে অভিযোগ দেন। তারা ওই স্টেশন অফিসারের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি করেন।

এ জাতীয় আরও খবর

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা

সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করেছে হুতি

রসদ সংকট ও সামরিক প্রস্তুতিহীনতায় দিশেহারা মার্কিন সেনা: দ্য ইন্টারসেপ্ট

র‌্যাব বিলুপ্ত, আনুষ্ঠানিক যাত্রা শুরু করল এসআরবি