,

কুপ্রস্তাবের প্রতিবাদ, প্রবাসীর স্ত্রী-মেয়েকে নির্যাতন

news-image

রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি : লক্ষীপুরের রায়পুরের উত্তর চরবংশী ইউনিয়নের কুচিয়ামারা গ্রামে বখাটের কুপ্রস্তাবে রাজি না হওয়ায় মাদ্রাসাছাত্রীসহ তার মা ও ভাইকে পিটিয়ে আহত হওয়ার খবর পাওয়া গেছে।

শুক্রবার সকালের দিকে রায়পুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন খাদিজা। এর আগে বৃহস্পতিবার বিকেলের দিকে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন, ইতালি প্রবাসী আবদুর রহিম চৌকিদারের স্ত্রী আমেনা বেগম (৩৫), মেয়ে খাদিজা বেগম (১৩) ও ছেলে ইফাত (১১)। স্থানীয়রা তাদের উদ্ধার করে রায়পুর সরকারি হাসপাতালে ভর্তি করে।

পুলিশ ও অভিযোগ সূত্রে জানা যায়, আবদুর রহিমের মেয়ে খাদিজা মাদ্রাসায় যাওয়ার সময় বিভিন্ন সময় শারীরিক অঙ্গভঙ্গিতে কুপ্রস্তাব দিয়ে আসছে একই বাড়ির মান্নানসহ কয়েকজন। বিষয়টি খাদিজা তার পরিবারের লোকজনকে জানালে ও উত্যক্তের প্রতিবাদ করতে গিয়ে রোববার বিকেলে হামলার শিকার হন তারা।

হাসপাতালে চিকিৎসাধীন খাদিজা বলেন, আমার বাবা দেশে না থাকায় মাদ্রাসায় আসা-যাওয়ার সময় একই বাড়ির বাসিন্দা মৃত আবদুর রব চৌকিদারের ছেলে মন্নান চৌকিদার বিভিন্ন সময় বিভিন্ন প্রলোভন দেখিয়ে আমাকে কুপ্রস্তাব দিতে থাকে। এক পর্যায়ে বিরক্ত হয়ে ঘটনাটি আমার মাকে জানাই।

‘মা এর প্রতিবাদস্বরূপ তাকে (মান্নান) বিষয়টিই নিয়ে জিজ্ঞাসা করে। আর এতেই সে ক্ষুদ্ধ হয়ে ভাড়া করে লোকজন এনে আমার মা, ছোট ভাই ও আমার ওপর অতর্কিত হামলা চালায়। এক পর্যায়ে আমাদের ঘরের বিভিন্ন আসবাবপত্র ভাংচুর, স্টিলের আলমারিতে থাকা নগদ অর্থ ও আমার মায়ের গলায় থাকা স্বর্ণের চেইন ছিনিয়ে নেয়।’

চিকিৎসাধীন খাদিজা আরও বলেন, লুটপাট শেষে প্রকাশ্যে হুমকি দিয়ে বলে, তোরা এই বাড়িতে কিভাবে বসবাস করিস আমি দেখবো।

ঘটনার সত্যতা স্বীকার করে সাবেক ইউপি সদস্য ফখরুল কাজী বলেন, ঘটনাটি দুঃখজনক। প্রশাসনের কাছে আইনগত ব্যবস্থা নেয়ার দাবি জানাই। মেয়েটি খুব ভালো ও মেধাবী ছাত্রী।

বিষয়টি নিয়ে সরেজমিনে গেলে অভিযুক্ত মান্নান চৌকিদার বলেন, আমার বিরুদ্ধে আনিত অভিযোগ সঠিক নয় মেয়েটিকে রাস্তায় দেখা হলে আমি মাঝে মধ্যে একই বাড়ির হিসেবে খোঁজখবর নিই।

রায়পুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল জলিল বলেন, এ ঘটনায় মেয়েটির পক্ষ থেকে অভিযোগ নেয়া হয়েছে। তদন্তপূর্বক আইনি ব্যবস্থা নেয়া হবে।

এ জাতীয় আরও খবর

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা

সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করেছে হুতি