শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ভাঙা পায়েই এবার খেলা হবে : মমতা

news-image

কলকাতা প্রতিনিধি : নানা নাটকীয়তায় পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের পরিবেশ উত্তপ্ত হয়ে উঠেছে। তৃণমূল কংগ্রেস নেত্রী ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রোববার হুইলচেয়ারে বসে কলকাতায় রোড শোতে অংশ নিয়েছেন। সেখানে বাঁ পায়ে প্লাস্টার নিয়ে হুইলচেয়ারে থেকেই মাইক্রোফোন হাতে তুলে নেন তিনি। মমতা বলেন, ‘আমি রেস্ট নিলে মানুষের কাছে পৌঁছাবে কে? আমাকে বের হতেই হবে। এবার ভাঙা পা নিয়েই খেলা হবে। এভাবেই ঘুরে বেড়াব পুরো বাংলায়। আহত বাঘ আরও ভয়ঙ্কর।’ মমতার এই হুংকারে দলীয় নেতাকর্মীদের এ দিন আরও চাঙ্গা দেখা গেছে।

রোড শোতে মমতা বলেন, জীবনে অনেক আঘাত-প্রত্যাঘাতের মধ্য দিয়ে বেরিয়ে এসেছি। কখনও মাথা নত করিনি। শরীরের যন্ত্রণা থেকে হৃদয়ের যন্ত্রণা অনেক বড়। বাংলাকে ঘিরে চক্রান্ত চলছে। অশুভ শক্তির বিনাশ চাই। সে জন্যই আমাকে বের হতে হবে। সোমবার পুরুলিয়া, বাঘমুন্ডি ও বলরামপুরে নির্বাচনী সভা করবেন মমতা।

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রথম দুই ধাপে রাজনীতিবিদদের ওপর ভরসা রাখলেও রোববার ঘোষিত তৃতীয় ও চতুর্থ ধাপের ভোটের প্রার্থী তালিকায় দেখা গেল এমপি ও তারকার চমক। বিধানসভা ভোটে বিজেপির প্রার্থী হয়েছেন বাবুল সুপ্রিয়, লকেট চট্টোপাধ্যায়সহ লোকসভার চার এমপি। বিনোদন জগতের তারকা অভিনেতা-অভিনেত্রী কয়েকজন পেয়েছেন নির্বাচনের টিকিট।

এমপিদের প্রার্থী করায় একদিকে যেমন তৃণমূলের সমালোচনার মুখে পড়েছে বিজেপি, অন্যদিকে প্রার্থী হতে না পারায় শোভন চট্টোপাধ্যায়, বৈশাখী বন্দ্যোপাধ্যায়সহ কয়েকজনের দল ছাড়ার ঘোষণায় বিপাকে পড়েছে দলটি। এদিকে রোববার কলকাতায় নির্বাচনী রোড শোতে হুইলচেয়ারে বসে নেতৃত্ব দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এরইমধ্যে তৃণমূল প্রায় এক ডজন তারকাকে প্রার্থী করে ভোটের মাঠে নামিয়েছে। এদিক থেকে পিছিয়ে ছিল বিজেপি। রোববার দিল্লি থেকে ঘোষণা করা প্রার্থী তালিকায় সে ঘাটতি কিছুটা পুষিয়ে নিল বিজেপি। এবার টালিগঞ্জ থেকে বিজেপি প্রার্থী করেছে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বাবুল সুপ্রিয়কে। তিনি একাধারে গায়ক ও নায়ক। টালিগঞ্জ তৃণমূলের দখলে থাকলেও গত কয়েক বছরে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন অনেক তারকা। এ অবস্থায় টালিগঞ্জ দখলে বাবুলকেই বেছে নিল গেরুয়া শিবির। বাবুল ছাড়াও বিধানসভায় বিজেপির প্রার্থী হয়েছেন এমপি লকেট চট্টোপাধ্যায়, স্বপন দাশগুপ্ত ও নিশীথ প্রামাণিক। লকেটকে চুঁচুড়া থেকে, স্বপনকে তারকেশ্বর থেকে এবং নিশীথকে দিনহাটা থেকে প্রার্থী করা হয়েছে।

এদিকে চণ্ডীতলায় তৃণমূল প্রার্থী তারকা অভিনেতা সোহমের বিপরীতে বিজেপির প্রার্থী করা হয়েছে আরেক তারকা যশ দাশগুপ্তকে। বিজেপির হয়ে অভিনেত্রী পায়েল সরকার বেহালা-পূর্ব ও তনুশ্রী চক্রবর্তী হাওড়ার শ্যামপুকুর আসন থেকে ভোটে লড়বেন।

ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের তৃতীয় ও চতুর্থ ধাপের ৭৫টি আসনের মধ্যে ৬৩টিতে রোববার প্রার্থী তালিকা ঘোষণা করেছে বিজেপি। তৃতীয় দফার ৩১টি আসনের মধ্যে ২৭টি এবং চতুর্থ দফায় ৪৪টির মধ্যে ৩৬টিতে প্রার্থী ঘোষণা করেছে দলটি।

এদিকে টিকিট না পেয়ে বিজেপি ছেড়েছেন দলটির কলকাতা জোনের আহ্বায়ক শোভন চট্টোপাধ্যায় ও সহ-আহ্বায়ক বৈশাখী বন্দ্যোপাধ্যায়। শোভন জানিয়েছেন, বেহালা-পূর্বের প্রার্থীকে পছন্দ হয়নি তার। তাই এ সিদ্ধান্ত নিয়েছেন। বেহালা-পূর্ব আসনে প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করেছিলেন শোভন ও বৈশাখী। তাদের বাদ দিয়ে এখানে প্রার্থী করা হয়েছে অভিনেত্রী পায়েল সরকারকে।

নন্দীগ্রামে মুখ্যমন্ত্রী মমতার আহত হওয়ার ঘটনায় কড়া পদক্ষেপ নিয়েছে নির্বাচন কমিশন। ওই ঘটনায় মুখ্যমন্ত্রীর নিরাপত্তা অধিকর্তা, পূর্ব মেদিনীপুরের জেলা শাসক ও পুলিশ সুপারকে সরিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছে কমিশন। তাদের বিরুদ্ধে এক সপ্তাহের মধ্যে ব্যবস্থা নেওয়া হবে বলে একটি বিশ্বস্ত সূত্র জানিয়েছে।

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা