,

ইতালিতে ফের বন্ধ হচ্ছে স্কুল-রেস্তোরাঁ

news-image

আন্তর্জাতিক ডেস্ক : মহামারি করোনার তাণ্ডব কোনোভাবেই থামছে না। টিকা আবিষ্কার হলেও এখনো স্বস্তিতে নেই বিশ্ববাসী। এরইমধ্যে আতঙ্ক বাড়াচ্ছে প্রাণঘাতী এই ভাইরাসের নতুন ধরন। এমন পরিস্থিতিতে ফের বিধিনিষেধ আরোপের ঘোষণা দিয়েছে ইতালি সরকার। সূত্র: বিবিসি নিউজ

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার থেকে ইতালির বেশিরভাগ এলাকার দোকান, রেস্তোরাঁ ও স্কুল বন্ধ হয়ে যাবে। আর আগামী ৩ থকে ৫ এপ্রিল কার্যত সম্পূর্ণ শাটডাউন থাকবে গোটা ইতালি। কর্মস্থল, স্বাস্থ্যগত সমস্যা ও জরুরি কোনো প্রয়োজন ছাড়া সবাইকে ঘরে বসে থাকতে হবে।

উল্লেখ্য, চীন থেকে মহামারি করোনাভাইরাসের প্রাদুর্ভাব শুরুর পর এক বছর আগে প্রথম দেশ হিসেবে লকডাউন জারি করেছিল ইতালি। ওই সময় ইউরোপে করোনা প্রাদুর্ভাবের কেন্দ্র হয়ে ওঠা ইতালি আবারও ভাইরাসটির ঊর্ধ্বমুখী সংক্রমণ ঠেকাতে হিমশিম খাচ্ছে। তাই নতুন করে বিধিনিষেধ আরোপের এমন সিদ্ধান্ত।

প্রাদুর্ভাব শুরুর পর এ পর্যন্ত ইতালিতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে লক্ষাধিক মানুষ প্রাণ হারিয়েছেন। যুক্তরাজ্যের পর ইউরোপে যা দ্বিতীয় সর্বোচ্চ।

এ জাতীয় আরও খবর

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা

সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করেছে হুতি

রসদ সংকট ও সামরিক প্রস্তুতিহীনতায় দিশেহারা মার্কিন সেনা: দ্য ইন্টারসেপ্ট

র‌্যাব বিলুপ্ত, আনুষ্ঠানিক যাত্রা শুরু করল এসআরবি