,

মিশিগানের সঙ্গে রাজশাহী শহরের মিল খুঁজে পেয়েছি : মিলার

news-image

নিউজ ডেস্ক : মার্কিন যুক্তরাষ্ট্রের উত্তরাঞ্চলে অবস্থিত মিশিগান শহরের সঙ্গে রাজশাহী শহরের বেশ মিল খুঁজে পেয়েছেন বাংলাদেশে নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার। আজ বৃহস্পতিবার রাজশাহী সফরকালে মার্কিন রাষ্ট্রদূত সাংবাদিকদের কাছে এ কথা জানান।

এর আগে দুপুর ১২টায় মার্কিন রাষ্ট্রদূত রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটনের সঙ্গে তার দপ্তরে সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাৎ শেষে রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার সাংবাদিকদের বলেন, রাজশাহীতে থেকে অনেক পণ্য আমদানি-রপ্তানির সুযোগ আছে।

মার্কিন রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশ এখন বিশ্বের শীর্ষ দুই দেশের একটি, যারা স্নাতকোত্তর, পিএইচডি ও হার্ড সায়েন্সের ডিগ্রি অর্জনের জন্য বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী পাঠাচ্ছে। সে কারণে শিক্ষা আদান-প্রদানের ওপর অর্থাৎ কীভাবে আরও বেশি বাংলাদেশি শিক্ষার্থী যুক্তরাষ্ট্রে যেতে পারে এবং সেখানকার শিক্ষার্থী এখানে আসতে পারে-সেক্ষেত্রে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। সিস্টার সিরিজ প্রোগ্রামে আওতায় অনুষদ ও শিক্ষকদের পড়াশোনায় অতিরিক্ত বিনিয়োগ কিভাবে করা যায় সে বিষয়েও নজর দেওয়া হচ্ছে।

এর আগে নগর ভবনে গেলে রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলারকে ফুলেল শুভেচ্ছা জানান সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। এরপর রাজশাহীর উন্নয়ন, ব্যবসা-বাণিজ্য, শিক্ষা, সংস্কৃতি সহ বিভিন্ন বিষয় আলোচনা করেন।

এ সময় রাজশাহী সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. এবিএম শরীফ উদ্দিন, ভারপ্রাপ্ত সচিব মো. আলমগীর কবির, প্রধান প্রকৌশলী শরিফুল ইসলাম, প্রধান রাজস্ব কর্মকর্তা আবু সালেহ নূর-ঈ সাঈদ, বাজেট কাম হিসাব রক্ষণ কর্মকর্তা শফিকুল ইসলাম খান প্রমুখ উপস্থিত ছিলেন।

সূত্র : আমাদের সময়

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের