বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে দল ঘোষণা নিউজিল্যান্ডের

news-image

স্পোর্টস ডেস্ক : কনুইয়ের ইনজুরির কারণে বাংলাদেশের বিপক্ষে সিরিজ থেকে ছিটকে গেছেন কেন উইলিয়ামসন। তার অনুপস্থিতিতে ওয়ানডে সিরিজে নিউজিল্যান্ডের নেতৃত্ব দেবেন টম ল্যাথাম।

বুধবার রাতে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য ঘোষিত কিউই দলে আরও সুযোগ পেয়েছেন নতুন তিন মুখ। তারা হলেন- ডেভন কনওয়ে, উইল ইয়ং ও ড্যারেল মিচেল। নতুনদের সঙ্গে অভিজ্ঞদের নিয়ে শক্তিশালী দল ঘোষণা করেছে ক্রিকেট নিউজিল্যান্ড।

এছাড়া টাইগারদের বিপক্ষে সেরা পেস অ্যাটাকই থাকছে কিউইদের। টিম সাউদি ও ট্রেন্ট বোল্টের সঙ্গে আছেন কাইল জেমিসন ও ম্যাট হেনরি। ব্যাটিং অর্ডারে রয়েছেন অভিজ্ঞ রস টেলর, হেনরি নিকোলস ও পাওয়া ল্যাথাম।

এর আগে ২৯ বছর বয়সী ব্যাটসম্যান কনওয়ে টি-টোয়েন্টি ফরম্যাটে নিউজিল্যান্ড দলে খেলেছেন। গত বছরের নভেম্বরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অভিষেক হওয়া এ তরুণ এবার জায়গা পেলেন ওয়ানডে দল। সবশেষ অস্ট্রেলিয়া সিরিজের উজ্জ্বল পারফরম্যান্সের কারণেই তার এ ডাক পাওয়া।

আর গত বছরের ডিসেম্বরে ক্যারিবিয়ানদের বিপক্ষে টেস্ট অভিষেক হয় ২৮ বছর বয়সী ইয়ংয়ের। অপর ব্যাটসম্যান মিচেল টেস্টে আলোও ছড়িয়েছেন। এবার বাংলাদেশের বিপক্ষে এ দু’জনের ওয়ানডে অভিষেকের অপেক্ষা।

স্বাগতিকদের বিপক্ষে বাংলাদেশের প্রথম ওয়ানডে ২০ মার্চ ডানেডিনে। এরপর ২৩ ও ২৬ মার্চ বাকি দুটি ওয়ানডে যথাক্রমে ক্রাইস্টচার্চ ও ওয়েলিংটন। ক্রাইস্টচার্চের ম্যাচটি দিবারাত্রির। ওয়ানডের পর টি-টোয়েন্টি সিরিজে মুখোমুখি হবে দু’দল। ২৮, ৩০ মার্চ ও ১ এপ্রিল হবে যথাক্রমে নেপিয়ার, অকল্যান্ড ও হ্যামিল্টনে ম্যাচ তিনটি অনুষ্ঠিত হবে।

নিউজিল্যান্ডের ওয়ানডে দল: টম ল্যাথাম (অধিনায়ক ও উইকেটকিপার), ট্রেন্ট বোল্ট, ডেভন কনওয়ে, মার্টিন গাপটিল, ম্যাট হেনরি, কাইল জেমিসন, ড্যারেল মিচেল, জিমি নিশাম, হেনরি নিকোলস, মিচেল স্যান্টনার, টিম সাউদি, রস টেলর, উইল ইয়ং।

এ জাতীয় আরও খবর

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা সেবা: স্বাস্থ্যমন্ত্রী

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

নতুন বাড়িতে ওঠার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

‘ম্যাজিক বস’ নিলয় আলমগীর

আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরীমনি

১৩১ রানের জুটি ভাঙলেন হাসান মাহমুদ

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ আহত

এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি

হত্যা মামলায় ইকবাল সোবহানকে কারাগারে রাখার আবেদন