,

ক্ষমতা নিয়েই বিদেশে ড্রোন হামলার বিষয়ে নতুন আইন বাইডেনের

news-image

আন্তর্জাতিক ডেস্ক : গত ২০ জানুয়ারি মার্কিন মসনদের দায়িত্ব নেন জো বাইডেন। ক্ষমতার গ্রহণের দুই মাসেরও কম সময়ের মধ্যে বিদেশে ড্রোন হামলার বিষয়ে আইন করে দিয়েছেন তিনি।

জানা গেছে, বিদেশে মার্কিন সামরিক বাহিনী এবং গোয়েন্দা সংস্থাগুলো কোন আইনের ভিত্তিতে এবং কিভাবে ড্রোন হামলা চালাবে- এই আইনে তা ঠিক করে দিয়েছেন বাইডেন।

মার্কিন সেনা সদর দফতর পেন্টাগন এ কথা নিশ্চিত করেছে। এ আইনের আওতায় মার্কিন কমান্ডোরাও পরিচালিত হবে।
এই আইনের মাধ্যমে মূলত ড্রোন হামলার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে এক ধরনের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা করছেন বাইডেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আইনটি বাতিল করেছিলেন।

পেন্টাগনের মুখপাত্র জন কিরবি জানিয়েছেন, নতুন আইন অভ্যন্তরীণ দিকনির্দেশনা দেবে যার মাধ্যমে ড্রোন হামলার ওপর প্রেসিডেন্ট জো বাইডেনের সম্পূর্ণ নজরদারি থাকবে। নতুন আইন জাতীয় নিরাপত্তা পরিষদ পর্যালোচনা করে দেখবে বলেও জন কিরবি জানান।

তিনি বলেন, নতুন আইনের মূল লক্ষ্য হচ্ছে বিদেশে বিশেষ করে ইরাক, সিরিয়া ও আফগানিস্তানে কখন কীভাবে ড্রোন হামলা চালানো হচ্ছে তা দেখভাল করা। নতুন আইন এ বিষয়ে একটি নীতিগত কাঠামো প্রতিষ্ঠার উদ্যোগ বলে তিনি উল্লেখ করেন।

গত সপ্তাহে নিউইয়র্ক টাইমস সর্বপ্রথম খবর দিয়েছিল যে, প্রেসিডেন্ট জো বাইডেন গোপনে ড্রোন হামলা নিয়ন্ত্রিত করার আইন পাস করেছেন।

 

এ জাতীয় আরও খবর

মেধা ও অর্জনের স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের