,

মিয়ানমারে পাঁচ সংবাদমাধ্যমের লাইসেন্স বাতিল

news-image

আন্তর্জাতিক ডেস্ক : মিয়ানমারে সেনা অভ্যুত্থানবিরোধী আন্দোলনের খবর প্রচারের কারণে দেশটির পাঁচটি সংবাদমাধ্যমের লাইসেন্স বাতিল করেছে জান্তা সরকার

মিয়ানমারে সেনা অভ্যুত্থানবিরোধী আন্দোলনের খবর প্রচারের কারণে দেশটির পাঁচটি সংবাদমাধ্যমের লাইসেন্স বাতিল করেছে জান্তা সরকার।

পাঁচ গণমাধ্যম হলো- মিজিমা, ডেমোক্রেটিক ভয়েস অব বার্মা (ডিভিবি), খিত থিত মিডিয়া, মিয়ানমার নাও এবং সেভেনডে নিউজ। দেশটির রাষ্ট্রায়ত্ত এমআরটিভির এক ঘোষণায় এই পাঁচ সংবাদমাধ্যম বন্ধের কথা জানানো হয়।

ঘোষণায় বলা হয়, ‘কোনো ধরনের মিডিয়া প্ল্যাটফর্ম বা প্রযুক্তি ব্যবহার করে এই পাঁচটি প্রতিষ্ঠানের কোনো কিছু সম্প্রচারের, লেখার বা কোনো তথ্য জানানোর অনুমতি নেই আর।’

গত কয়েক সপ্তাহে অভ্যুত্থানবিরোধী আন্দোলনের ব্যাপক সম্প্রচার চালায় এ পাঁচটি সংবাদমাধ্যম। দেশটিতে বিগত কয়েক সপ্তাহে গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে নেতা-কর্মীদের মুক্তির দাবিতে হাজার হাজার মানুষ রাস্তায় নেমে এসেছেন। আন্দোলনকারীদের দমনে কঠোর পন্থা অবলম্বন করছে পুলিশ ও সামরিক জান্তা। এখন পর্যন্ত ৫০ জনেরও বেশি মানুষ মারা গেছেন। সেনাবাহিনী ‘শুট টু কিল’ নীতি হাতে নিয়েছে বলে সতর্ক করেছেন অধিকারবাদী কর্মীরা।

সোমবার সন্ধ্যায় নিষেধাজ্ঞার ঘোষণা আসার আগে সংবাদমাধ্যম ‘মিয়ানমার নাও’ এর সদর দফতরে অভিযান চালায় সেনা সদস্যরা। এ সংবাদমাধ্যমটির কম্পিউটার, নিউজরুম ডাটা সার্ভার ও অন্যান্য যন্ত্রপাতি জব্দ করেছে সেনাবাহিনী।

সেনাবাহিনী অভিযান চালিয়ে এখন পর্যন্ত দেশটির ১ হাজার ৮০০ জনকে আটক করেছে, আটককৃতদের মধ্যে সাংবাদিকও আছেন বেশ কয়েকজন।

 

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের