শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

এবার শ্বশুর শাশুড়ি হচ্ছেন সানী ও মৌসুমী

news-image

বিনোদন ডেস্ক : ঢাকাই সিনেমার জনপ্রিয় তারকা দম্পতি ওমর সানী-মৌসুমী। অভিনয়ের সুবাদেই তাদের পরিচয়। ভালোবেসে ১৯৯৫ সালের ২ আগস্ট বিয়ে করেন তারা। তাদের সুখের সংসারে রয়েছে দুই সন্তান- ছেলে ফারদিন ও মেয়ে ফাইজা।

জানা গেছে, এবার শ্বশুর শাশুড়ি হচ্ছেন সানী ও মৌসুমী। চলতি মাসেই একমাত্র পুত্র ফারদিনকে বিয়ে দিচ্ছেন তারা। আগামী ২৬ মার্চ রাজধানীর একটি কনভেশন সেন্টারে ধুমধাম করে একমাত্র পুত্রের বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। তাদের হবু বউমা কানাডা প্রবাসী। তবে এসব বিষয়ে কথা বলতে নারাজ ওমর সানী।

এদিকে, সানী-মৌসুমী দম্পতির ছেলে ফারদিন ইতিমধ্যেই পরিচালনায় নাম লেখিয়েছেন। নির্মাণ করেছেন ‘ডেস্টিনেশন’ শিরোনামে একটি টেলিফিল্ম। তাছাড়া বেশ ক’টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রও নির্মাণ করেছেন তিনি। পাশাপাশি রাজধানী উত্তরায় ‘মেরিমন্টানা’ নামে একটি রেস্তোরাঁ পরিচালনা করছেন ফারদিন।

 

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা