শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

টেকনাফে ‘বন্দুকযুদ্ধে’ ২ জন নিহত

news-image

কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের টেকনাফে বিজিবির সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুই মাদক কারবারি নিহত হয়েছে। এ সময় ঘটনাস্থল থেকে ৩ লাখ ৬০ হাজার ইয়াবা, দেশীয় আগ্নেয়াস্ত্র ও ধারালো কিরিচ উদ্ধার করা হয়।

মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন টেকনাফস্থ ২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল ফয়সাল হাসান খান।

তাৎক্ষণিকভাবে নিহতদের নামপরিচয় জানাতে না পারলেও লে. কর্নেল ফয়সাল হাসান খান বলেন, টেকনাফের নাফনদীর নাজিরপাড়া পয়েন্ট দিয়ে একটি ইয়াবার বড় চালান প্রবেশ করবে- এমন তথ্যে আজ ভোরে সেখানে অবস্থান নেন বিজিবি সদস্যরা।

তাদের অবস্থান টের পেয়ে মাদক কারবারিরা গুলি চালালে আত্মরক্ষার্থে বিজিবিও গুলি চালায়। পরে গোলাগুলি থেমে গেলে ৩ লাখ ৬০ হাজার ইয়াবা ও অস্ত্রসহ অজ্ঞাত দুই ব্যক্তির মরদেহ পাওয়া যায়।

তিনি আরও জানান, লাশ উদ্ধার করে টেকনাফ স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। পরিচয় নিশ্চিতের পর ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হবে।

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা