শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

গাজীপুরে গৃহবধূর ৭ টুকরা লাশ উদ্ধার, স্বামী আটক

news-image

অনলাইন ডেস্ক : গাজীপুরে রেহানা বেগম নামের এক গৃহবধূর ৭ টুকরো লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার দুপুরে গাজীপুর সদর উপজেলার মনিপুরে এলাকার তিনটি জায়গা থেকে লাশের খন্ডিত অংশ উদ্ধার করে। এ ঘটনায় নিহতের স্বামী জুয়েল আহমেদকে (২২) আটক করেছে পুলিশ। জুয়েল তার স্ত্রীকে হত্যার পর সাত টুকরা করার কথা পুলিশের কাছে স্বীকার করেছে।

নিহত গৃহবধূ রেহানা বেগম সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর থানার পলাশ ইউনিয়নের ইসলামপুর গ্রামের আব্দুল মালেকের মেয়ে।

আটক জুয়েল ও স্থানীয়দের বরাত দিয়ে জয়দেবপুর থানার ওসি মামুন আল রশিদ জানান, জুয়েলের বাড়ি সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর থানার পলাশ ইউনিয়নের কাচিরগাতি গ্রামে। তার পিতার নাম আব্দুল বাতেন। রেহানা ও জুয়েল তারা সম্পর্কে বিয়াই-বিয়াইন ছিল। প্রেমে জড়িয়ে দুই বছর আগে তারা পালিয়ে বিয়ে করেন। দুই মাস ধরে তারা গাজীপুরের মনিপুর এলাকায় জাকিরের বাড়িতে ভাড়া থাকেন। জুয়েল চাকরি ছেড়ে কাপড়ের ব্যবসা করতেন। রেহেনা আক্তার দেড় বছর আগে চাকরি করতেন নারায়ণগঞ্জের একটি গার্মেন্টে। সম্প্রতি স্বামী জুয়েলের কথায় গাজীপুর চলে আসেন। গত বৃহস্পতিবার সাংসারিক কলহের জেরে উভয়ের মাঝে ঝগড়া হয়। ঝগড়ার এক পর্যায়ে রেহানাকে মারধর করলে সে অজ্ঞান হয়ে পড়ে। পরে রেহানা মারা গেছে ভেবে লাশ গুম করার উদ্দেশ্যে স্ত্রীকে শয়নকক্ষে ছুরি দিয়ে জবাই করে এবং মৃতদেহ ৭টি খন্ড করে তিনটি ব্যাগে ভরে রাতের আঁধারে নিরাপদ স্থান মনে করে টুকরাগুলো বাড়ির পাশের একটি সেফটি ট্যাংকের উপরে ময়লার স্তুপে লুকিয়ে রাখে।

ওসি আরো জানান, ময়লার স্তুপের পাশে একটি ব্যাগ দেখতে পেয়ে ও দুর্গন্ধ পেয়ে এলাকাবাসী পুলিশে খবর দেন। পরে জুয়েলের আচরণে পরিবর্তন দেখে সন্দেহ হলে এ ঘটনাও পুলিশকে জানান। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ব্যাগ খুলে ওই নারীর কাটা দুই হাত, দুই পা ও মাথা উদ্ধার করা করে। স্ত্রীকে হত্যার পর সাত টুকরা করার কথা জুয়েল পুলিশের কাছে স্বীকার করেছে বলে তিনি জানান। এছাড়া লাশের ময়না তদন্ত রিপোর্ট ও ঘটনার তদন্তের পর পুরো তথ্য জানা যাবে বলে তিনি জানান। এ ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে মামলার প্রস্তুতি নিচ্ছে।

এ ব্যাপারে হোতাপাড়া ফাঁড়ি ইনর্চাজ পুলিশ পরিদর্শক নাজমুল হুদা জানান, স্থানীয়রা ফোন দিলে আমরা ঘটনাস্থলে গিয়ে নিহতের স্বামীকে আটক করি এবং লাশের খন্ডিত অংশ উদ্ধার করে সেগুলি গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

সূত্র : বিডি প্রতিদিন

 

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা