,

দেশে করোনার একবছরে কী ঘটল?

news-image

নিজস্ব প্রতিবেদক : গতবছরের ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছিলেন। এই এক বছরে প্রায় সাড়ে পাঁচ লাখ লোকের করোনা শনাক্ত হয়েছে। মৃত্যু হয়েছে আট হাজার ৪৬২ জনের। এরমধ্যে গত ২৪ ঘণ্টায় ১১ জনের মৃত্যু।

রোববার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় আরও ৬০৬ রোগী শনাক্ত হয়েছেন। তাতে শনাক্ত রোগীর সংখ্যা পৌঁছেছে পাঁচ লাখ ৫০ হাজার ৩৩০ জনে।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরও এক হাজার ৩৭ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন গত একদিনে। তাতে সুস্থ রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচ লাখ তিন হাজার তিনজনে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় সারাদেশে ১১৮টি আরটি-পিসিআর ল্যাব, ২৯টি জিন-এপপার্ট ল্যাব ও ৭২টি র্যা পিড অ্যান্টিজেন ল্যাবে অর্থাৎ সর্বমোট ২১৯টি ল্যাবে ১৪ হাজার ৯২টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ পর্যন্ত পরীক্ষা হয়েছে ৪১ লাখ ৪৬ হাজার ২০৫টি নমুনা। ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ৪ দশমিক ৩০ শতাংশ, এ পর্যন্ত মোট শনাক্ত হার ১৩ দশমিক ২৭ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯১ দশমিক ৪০ শতাংশ এবং মৃত্যুর হার ১ দশমিক ৫৪ শতাংশ।

দেশে এ পর্যন্ত মারা যাওয়া আট হাজার ৪৬২ জনের মধ্যে ছয় হাজার ৩৯৭ জনই পুরুষ এবং দুই হাজার ৬৫ জন নারী। এরমধ্যে চার হাজার ৭৩৫ জন ঢাকা বিভাগের, এক হাজার ৫৫৯ জন চট্টগ্রামের, ৪৮১ জন রাজশাহীর, ৫৬৩ জন খুলনার, ২৫৪ জন বরিশালের, ৩১১ জন সিলেটের, ৩৬৩ জন রংপুরের এবং ১৯৬ জন ময়মনসিংহ বিভাগের।

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের