মালয়েশিয়ায় অবৈধ পণ্য পাচারের আরেকটি বাংলাদেশি সিন্ডিকেট ফাঁস

news-image

নিউজ ডেস্ক : ট্যাক্স দেন না এক পয়সাও। নেই আমদানির লাইসেন্স। তবু এক বাংলাদেশি বংশোদ্ভুত মালয়েশিয়ান নাগরিক দেশটিতে ১৫ বছর ধরে ঢাকা থেকে বিভিন্ন পণ্য আমদানি করছিলেন। পাশাপাশি নিজে তৈরি করছিলেন নকল মাদক।

ওই বাংলাদেশির চারটি দোকান সিলগালা করা হয়েছে। মালয়েশিয়ান পুলিশ অভিযান চালিয়েছে তার আরও আটটি কারখানায়। অভিযুক্ত ব্যক্তি এবং তার মালয়েশিয়ান স্ত্রী ধরা পড়লেও জামিনে সম্প্রতি মুক্তি পেয়েছেন। এর আগে গত জানুয়ারিতে আরও এক বাংলাদেশি একই অপরাধে গ্রেপ্তার হন।

গত মাসে মালয়েশিয়ান গেজেটের একটি প্রতিবেদনে এসব তথ্য উল্লেখ করা হয়। গেজেটের প্রতিবেদনে বলা হয়েছে, অভিযুক্ত বাংলাদেশি নাগরিক মালয়েশিয়ায় বিয়ে করে নাগরিকত্ব নিয়ে অবৈধ পণ্য পাচারের রাজ্য গড়ে তুলেছেন।

গেজেটের প্রতিবেদনে ওই ব্যক্তির নাম প্রকাশ করা হয়নি। দেশ রূপান্তর সম্প্রতি অনুসন্ধান চালিয়ে জানতে পেরেছে, সাগরিকা এন্টারপ্রাইজ নামের একটি কোম্পানি গড়ে এসব কাজে যুক্ত ছিলেন ওই ব্যক্তি। কোম্পানিটির কিছু নথিপত্র এই প্রতিবেদকের হাতে এসেছে। সেখানে মালিক হিসেবে রাহায়ু বিনতে ফৌজি নামের এক মালয়েশিয়ান নারীর নাম রয়েছে।

মালয়েশিয়ায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের অভিযোগ, এই নারীকে বিয়ে করেছেন বাংলাদেশের টাঙ্গাইলের নুরুল আমিন। দুজনে মিলে এসব কাজ করছেন। তাদের কারণে দেশটিতে বসবাসরত বাংলাদেশিরা এখন বিপাকে পড়ছেন।

মালয়েশিয়ান গেজেটের এক সাংবাদিক এই প্রতিবেদককে জানিয়েছেন, এই সিন্ডিকেট নকল সিগারেট পর্যন্ত বিক্রি করেন মালয়েশিয়ায়। নিজের কারখানায় তৈরি করে ‘আকিজ বিড়ি’ নামে সেসব বিক্রি করেন। পাশাপাশি ক্ষতিকর মাদকও পাওয়া গেছে তাদের কাছে। সূত্র : দেশ রূপান্তর

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা সেবা: স্বাস্থ্যমন্ত্রী

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

নতুন বাড়িতে ওঠার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

‘ম্যাজিক বস’ নিলয় আলমগীর

আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরীমনি

১৩১ রানের জুটি ভাঙলেন হাসান মাহমুদ

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ আহত

এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি

হত্যা মামলায় ইকবাল সোবহানকে কারাগারে রাখার আবেদন