,

ফের স্বর্ণের ভরিতে ১ হাজার ৫১৬ টাকা কমলো

news-image

অনলাইন ডেস্ক : মহামারি করোনার পরিস্থিতি স্বাভাবিক হতে থাকায় আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম কমতে শুরু করেছে। এর প্রভাব পড়েছে দেশের বাজারেও। গত ৩ মার্চ থেকে দেশের বাজারে স্বর্ণের ভরিতে ১ হাজার ৫১৬ টাকা কমানো হয়েছে। এ নিয়ে গত দুই মাসের মধ্যে দুই দফায় স্বর্ণের দাম সাড়ে ৩ হাজার টাকা কমানো হলো।

বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বাজুসের তথ্য অনুযায়ী, গত ৩ মার্চ থেকে সবচেয়ে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ৭১ হাজার ১৫১ টাকা। ২১ ক্যারেটের স্বর্ণের দাম ধরা হয়েছে ৬৮ হাজার ১ টাকা। আর ১৮ ক্যারেটের স্বর্ণের ভরির দাম নির্ধারণ করা হয়েছে ৫৯ হাজার ২৫২ টাকা।

এছাড়া সনাতন পদ্ধতির স্বর্ণের ভরি বিক্রি হচ্ছে ৪৮ হাজার ৯৩১ টাকায়।

এর আগে সর্বশেষ গত ১৩ জানুয়ারি স্বর্ণের ভরিতে ১ হাজার ৯৮৩ টাকা কমানো হয়। সে হিসাবে দুই মাসের মধ্যে দেশের বাজারে ভরিতে স্বর্ণের দাম কমেছে।

তবে রুপার দাম অপরিবর্তিত রয়েছে। ২২ ক্যারেটের রুপার ভরি ১ হাজার ৫১৬ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া ২১ ক্যারেটের ১ হাজার ৪৩৫ টাকা, ১৮ ক্যারেটের ১ হাজার ২২৫ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার ভরি ৯৩৩ টাকায় বিক্রি হচ্ছে।

সূত্র : যুগান্তর

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের