শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ট্রাক চাপায় এসইউভি’র ২৫ আরোহীর মধ্যে ১৩ জনই নিহত

news-image

অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া ভয়াবহ এক সড়ক দুর্ঘটনায় অন্তত ১৩ জনের মৃত্যু হয়েছে। দেশটির কর্মকর্তারা জানিয়েছেন, মঙ্গলবার সকালে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার কাছে যুক্তরাষ্ট্র-মেক্সিকোর সীমান্তে একটি সেমিট্রাক ও একটি স্পোর্টস ইউটিলিটি ভেহিক্যাল বা এসইউভি’র মধ্যে সংঘর্ষ হয়।

ক্যালিফোর্নিয়া হাইওয়ে পেট্রোল প্রধান ওমর ওয়াটসন বলেছেন, ওই এসইউভি’তে ২৫ জন আরোহী ছিলেন। তিনি বলেন, এত বেশি সংখ্যক মানুষ বসার জন্য এই গাড়ি তৈরি করা হয়নি। কিন্তু এটা দুভার্গ্যজনক যে এত বিপুল সংখ্যক মানুষ ওই গাড়িতে ‍উঠেছিলেন।

হোমল্যান্ড সিকিউরিটি ইনভেস্টিগেশনের একজন মুখপাত্র বলেছেন, ক্যালিফোর্নিয়ার এল সেন্ট্রোতে ওই মারাত্মক দুর্ঘটনার পর সান ডিয়াগোয় হোমল্যান্ড সিকিউরিটি ইনভেস্টিগেশনের বিশেষ এজেন্টরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। সেখানে গিয়ে তারা মানবপাচারের তদন্ত শুরু করেছে।

ওই মুখপাত্র বলেন, এখনও তদন্ত চলছে। তাই এই মুহূর্তে বিস্তারিত কিছু জানানো সম্ভব নয়। এল সেন্ট্রো আঞ্চলিক মেডিকেল সেন্টারের কর্মকর্তারা দুর্ঘটনার পর জানিয়েছিল যে, এই সংঘর্ষে ১৫ জনের মৃত্যু হয়েছে। তবে পুলিশের সঙ্গে তাদের তথ্যের অমিল কেন সেটা এখনও স্পষ্ট নয়।

ওয়াটসন বলেন, দুর্ঘটনাস্থলেই এসইউভি’র চালকসহ ১২ জনের মৃত্যু হয়। আর এল সেন্ট্রো হাসপাতালের জরুরি কক্ষে আরেকজনের মৃত্যু হয় বলে জানায় হাসপাতাল কর্তৃপক্ষ। ওই সেমিট্রাকের ৬৯ বছর বয়সী চালক সামান্য আহত হয়েছেন। তাকে পাম স্প্রিংসের ডেজার্ট রিজিওনাল মেডিকেল সেন্টারে নেয়া হয়েছে। বাকি আহত ব্যক্তিদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সূত্র : আর টিভি

 

এ জাতীয় আরও খবর

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বাগেরহাটে খানজাহান আলী মিশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নারীদের আত্মনির্ভরশীল করতে সমবায় সমিতির উদ্যোগ

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প