নরেন্দ্র মোদিকে বরণে প্রস্তুত হচ্ছে বরিশাল

news-image

বরিশাল সংবাদদাতা : ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বরিশালে সম্ভাব্য সফর নিয়ে ব্যাপক প্রস্তুতি নিতে শুরু করেছে স্থানীয় প্রশাসন। গত শুক্রবার ভারতীয় হাইকমিশন এবং দেশটির স্পেশাল সিকিউরিটি ফোর্সের (এসএসএফ) দুটি দল বরিশাল এসে সম্ভাব্য সফরের খুঁটিনাটি সব বিষয় পরখ করে গেছে।

চলতি মার্চে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের সময় সনাতন ধর্মাবলম্বীদের তীর্থ স্থান হিসেবে পরিচিত বরিশালের উজিরপুরের শিকারপুর ‘সুনন্দা শক্তিপীঠ মন্দির’ (শ্রী শ্রী উগ্রতারা মন্দির) পরিদর্শন করতে পারেন এমন প্রত্যাশায় আগাম প্রস্তুতি শুরু হয়ে গেছে প্রশাসনসহ সংশ্লিষ্ট সব বিভাগে। উপমহাদেশের ৫১টি সতী পীঠের অন্যতম শিকারপুরের সুনন্দা শক্তিপীঠ বা উগ্রতারা মন্দির, যা সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম তীর্থস্থান হিসেবে বিবেচিত।

বরিশালের জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বরিশাল সফরের প্রস্তুতি শুরুর সত্যতা নিশ্চিত করে বলেন, ভারতীয় হাইকমিশন নরেন্দ্র মোদির বরিশাল সফরের দিনক্ষণ জানায়নি। তাদের অগ্রগামী একটি দল বরিশাল ঘুরে গেছে। আমরা অপেক্ষায় আছি ভারতের প্রধানমন্ত্রীকে বরিশালে স্বাগত জানাতে।

সম্ভাব্য সফরের জন্য বরিশালের নিরাপত্তা, যাতায়াত, আবাসন ও মেডিক্যালসহ সংশ্লিষ্ট সব সুযোগ-সুবিধা পর্যবেক্ষণ করতে গত শুক্রবার সকালে বরিশাল আসেন ভারতীয় হাইকমিশন এবং তাদের স্পেশাল সিকিউরিটি ফোর্সের (এসএসএফ) দুটি দল। তাদের নেতৃত্বে ছিলেন বাংলাদেশের ভারতীয় সহকারী হাইকমিশনার সঞ্জীব কুমার ভাটী এবং ভারতীয় হাইকমিশনের ফার্স্ট সেক্রেটারি অনিমেষ চৌধুরী।

জেলা প্রশাসনের দায়িত্বশীল একটি সূত্র জানায়, ভারতের প্রধানমন্ত্রী বাংলাদেশ সফরে এলে তিনি উজিরপুরের ‘সুনন্দা শক্তিপীঠ মন্দির’ পরিদর্শন করতে পারেন বলে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে। তার সম্ভাব্য সফরের আগাম প্রস্তুতির জন্য গত শুক্রবার সকালে আকাশপথে ভারতীয় হাইকমিশন এবং এসএসএফের দুটি দল বরিশালে আসে।

তারা উজিরপুরের ‘সুনন্দা শক্তিপীঠ মন্দিরে’ যাতায়াত ব্যবস্থা, সফরকালে মেডিক্যাল সুবিধা, আবাসন সুবিধা এবং নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে খোঁজখবর নেন। তাদের দুটি দল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতাল এবং উজিরপুরের ‘সুনন্দ শক্তিপীঠ মন্দির’ পরিদর্শন করেন। পরিদর্শনকালে জেলা ও পুলিশ প্রশাসন এবং মন্দির পরিচালনা কমিটির নেতারা উপস্থিত ছিলেন। পরিদর্শন শেষে ওইদিন বিকালে তারা সড়কপথে গোপালগঞ্জের উদ্দেশে বরিশাল ত্যাগ করেন।

এ জাতীয় আরও খবর

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা সেবা: স্বাস্থ্যমন্ত্রী

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

নতুন বাড়িতে ওঠার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

‘ম্যাজিক বস’ নিলয় আলমগীর

আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরীমনি

১৩১ রানের জুটি ভাঙলেন হাসান মাহমুদ

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ আহত

এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি

হত্যা মামলায় ইকবাল সোবহানকে কারাগারে রাখার আবেদন