,

নরেন্দ্র মোদির দলে যোগ দিলেন শ্রাবন্তী

news-image

অনলাইন ডেস্ক : নরেন্দ্র মোদি বিজেপি থেকে হয়েছেন ভারতের প্রধানমন্ত্রী। সেই বিজেপিতে যোগ দিলেন কলকাতার আরও এক গ্ল্যামার তারকা এবং মমতার ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়।

সোমবার (১ মার্চ) বিকেলে পশ্চিমবঙ্গের বিজেপি সভাপতি দিলীপ ঘোষ এবং কেন্দ্রীয় নেতা কৈলাশ বিজয়বর্গীয়র উপস্থিতিতে শহরের এক পাঁচতারা হোটেলে তাদের হাত থেকে দলীয় পতাকা তুলে নেন টলিউডের এই প্রথমসারির অভিনেত্রী।
এক সময়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ হিসেবেই পরিচিত ছিলেন শ্রাবন্তী। দলের ও সরকারের বিভিন্ন কর্মসূচিতে দেখা গেছে তাকে। তাহলে কেন তৃণমূলত্যাগী হলেন? এ বিষয়ে শ্রাবন্তী জানান, আমি মনে করছি বিজেপিই প্রকৃত পরিবর্তন আনতে পারে পশ্চিমবঙ্গে। তাই মোদীজির অনুপ্রেরণায় বিজেপিতে যোগ দিলাম।

শ্রাবন্তী আরও বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে দেশের জন্য কিছু করতে চান তিনি। তার বাবা সব সময়ই শিখিয়েছেন দেশের জন্য কিছু করতে। সেই শিক্ষা থেকেই তিনি এবার পশ্চিমবঙ্গের মানুষের জন্য কিছু করতে চান, জানান শ্রাবন্তী।

শ্রাবন্তী একুশের বিধানসভা নির্বাচনের প্রার্থী হতে পারেন বলেও জানা যাচ্ছে। তবে বিষয়টিকে শ্রাবন্তী দলের ওপরই ছেড়ে দিয়েছেন। তার কথায় এ ব্যাপারে দলই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।

গত কয়েকদিনে একঝাঁক রুপালি পর্দার তারকা বিজেপিতে যোগ দিয়েছেন। তাদের মধ্যে রয়েছেন- রুদ্রনীল ঘোষ, হিরণ চট্টোপাধ্যায়, যশ দাশগুপ্ত, পায়েল সরকার, পাপিয়া অধিকারীর মত কলাকুশলীরা। এরপর শ্রাবন্তী চট্টোপাধ্যায়ও যোগ দিলেন বিজেপিতে।

এ বিষয়ে কেন্দ্রীয় নেতা ও রাজ্য বিজেপির পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয় বলেন, আর কোন কোন তারকা বিজেপিতে যোগদানের অপেক্ষায় রয়েছেন তা খুব শিগগিরই দেখতে পাবেন।

 

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের