শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আওয়ামী লীগ কার্যালয় ছাড়লেন কাদের মির্জা

news-image

অনলাইন ডেস্ক : নোয়াখালীর কোম্পানীগঞ্জ আওয়ামী লীগের কার্যালয় ছেড়েছেন আলোচিত মেয়র আবদুল কাদের মির্জা। একই সঙ্গে ওই কার্যালয়ে থাকা তাঁর ব্যক্তিগত কাগজপত্রসহ সেখানে থাকা আসবাব সরিয়ে নিয়েছেন তিনি।

গতকাল সোমবার দুপুরে বসুরহাট রূপালী চত্বরে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ের মালপত্র তিনি পাশের একটি ভবনে নিজের ব্যক্তিগত কার্যালয়ে নিয়ে গেছেন।

কার্যালয় ছেড়ে দেওয়া প্রসঙ্গে আবদুল কাদের মির্জা বলেন, ‘ওই কার্যালয়টি ঘরের মালিকদের বুঝিয়ে দিয়েছি। আজ (সোমবার) থেকে আমি বসুরহাট রূপালী চত্বরে আলেয়া টাওয়ারে ব্যক্তিগত কার্যালয়ে বসব। তাই আমার কেনা মালপত্র নিয়ে এসেছি।’ তিনি আরো বলেন, ‘অপরাজনীতির সঙ্গে আমি নেই। কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের কার্যালয় কোথায় হবে, তা একমাত্র ওবায়দুল কাদের জানেন।’

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরনবী চৌধুরী বলেন, ‘আমি এ বিষয়ে কিছুই জানি না। এই মালপত্র পদ্মা লাইফ ইনস্যুরেন্স থেকে উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ের নামে কেনা হয়েছে। উনি (কাদের মির্জা) আওয়ামী লীগের কার্যালয়ের মালপত্র ব্যক্তিগত কার্যালয়ে নিয়ে যেতে পারেন না।’

সূত্র : কালের কণ্ঠ

এ জাতীয় আরও খবর

গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন

আলুর নাগেট তৈরির রেসিপি জেনে নিন

ভালোবাসা পেলাম, এবার তার যোগ্য হওয়ার পালা : ফারিয়া

অবশেষে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

ফ্ল্যাট থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাংস, ডিম ও ব্রয়লারের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মাছের দাম

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বাগেরহাটে খানজাহান আলী মিশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নারীদের আত্মনির্ভরশীল করতে সমবায় সমিতির উদ্যোগ