,

ভারত-পাকিস্তানকে বন্ধু হিসেবে দেখতে চান মালালা

news-image

অনলাইন ডেস্ক : স্বাধীনতার সাত দশক পার হলেও ভারত ও পাকিস্তানের সম্পর্ক প্রথম থেকেই বৈরি। সীমান্তে গোলাবর্ষণ এখন রুটিন হয়ে দাঁড়িয়েছে। এই দুই প্রতিবেশী দেশের উদ্দেশে শান্তির বার্তা দিলেন মালালা ইউসুফজাই।

ভারতীয় সংবাদমাধ্যম জানায়, সম্প্রতি ভারতে অনুষ্ঠিত জয়পুর সাহিত্য উৎসবে ভার্চ্যুয়ালি যোগ দেন নোবেল শান্তি পুরস্কারজয়ী মালালা।

তিনি বলেন, “আপনি ভারতীয়, আমি পাকিস্তানি। এবং আমরা আমাদের মতো ভালো আছি। তাহলে এত বিদ্বেষ কেন? সীমান্ত, বিভাজন এবং বিভাজনের মাধ্যমে আলাদা করে জয় করা- এসব পুরোনো দর্শন এখন আর কাজ করে না।”

আরও বলেন, “মানুষ হিসেবে আমরা সবাই শান্তিতে থাকতে চাই। ভারত ও পাকিস্তানের আসল শত্রু হলো দারিদ্র্য, বৈষম্য ও অসাম্য। নিজেদের মধ্যে লড়াই না করে দুই দেশের উচিত এ সব শত্রুর বিরুদ্ধে যৌথভাবে লড়াইয়ে নামা। আমি ভারত ও পাকিস্তানকে প্রকৃত বন্ধু হিসেবে দেখতে চাই।”

এদিন সংখ্যালঘু নিপীড়ন নিয়েও সরব হন মালালা। তার বক্তব্য, “পাকিস্তানে হিন্দু, শিখ ও খ্রিষ্টান সংখ্যালঘুরা বিপন্ন। একইভাবে মুসলিম ও দলিতরা ভারতে সুরক্ষিত নন।”

২০১২ সালে সমাজকর্মী মালালা ইউসুফজাইকে গুলি করেছিল এক সন্ত্রাসবাদী। তখন তিনি ছিলেন স্কুলছাত্রী। তখন থেকেই নারীদের শিক্ষার অধিকার থেকে শুরু করে বৈষম্য ও সংখ্যালঘু নিপীড়নের বিরুদ্ধে সরব মালালা।

এ জাতীয় আরও খবর

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা

সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করেছে হুতি

রসদ সংকট ও সামরিক প্রস্তুতিহীনতায় দিশেহারা মার্কিন সেনা: দ্য ইন্টারসেপ্ট

র‌্যাব বিলুপ্ত, আনুষ্ঠানিক যাত্রা শুরু করল এসআরবি