শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ঝিনাইদহে বসতঘরে মিলল মাদ্রাসা শিক্ষকের হাত-পা বাঁধা লাশ

news-image

ঝিনাইদহ সংবাদদাতা : ঝিনাইদহে সদর উপজেলায় বসতঘর থেকে এক মাদ্রাসা শিক্ষকের হাত-পা বাঁধা অবস্থায় ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।

সোমবার সকাল ৭টার দিকে উপজেলার বাজার গোপালপুরের ভাড়া বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত ইসমাইল হোসেন সুজন (৩২) সদর উপজেলার বড়বাড়ি নুরানী মাদ্রাসার প্রধান শিক্ষক। তিনি উপজেলার হলিধানী গ্রামের খায়ের মিয়ার ছেলে।

গোপালপুর পুলিশ ফাঁড়ির আইসিএসআই মনিরুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, সকালে ঘরের ভেতর হাত-পা বাঁধা অবস্থায় ওই মাদ্রাসা শিক্ষকের ঝুলন্ত মরদেহ দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। নিহতের ঘরের দরজা খোলা ছিল। বাসায় আর কেউ ছিল না।

নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নেয়া হয়েছে।

তবে ধারণা করা হচ্ছে, হত্যার পর ওই শিক্ষকের মরদেহ ঝুলিয়ে রাখা হয়েছে।

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা