,

দেশে করোনার টিকা নিয়েছেন ৩০ লাখ মানুষ

news-image

অনলাইন ডেস্ক : সারা দেশে করোনাভাইরাস প্রতিরোধে এখন পর্যন্ত প্রায় ৩০ লাখ মানুষ টিকা নিয়েছেন। তাদের মধ্যে সামান্য পার্শ্বপ্রতিক্রিয়া হয়েছে ৭১১ জনের।

আজ শনিবার সন্ধ্যায় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক অধ্যাপক ডা. মিজানুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সারা দেশে টিকা নিয়েছেন ১ লাখ ৩৩ হাজার ৮৩৩ জন। তাদের মধ্যে পুরুষ ৮০ হাজার ৭৬১ জন, নারী ৫৩ হাজার ৭২ জন।

বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, ২৯ লাখ ৮৪ হাজার ৭৭৩ জনের মধ্যে ঢাকা বিভাগের ৮ লাখ ৯৫ হাজার ৩৯৪ জন, ময়মনসিংহ বিভাগের ১ লাখ ৩০ হাজার ৯৯৫ জন, চট্টগ্রাম বিভাগের ৬ লাখ ৫৭ হাজার ৭০ জন, রাজশাহী বিভাগের ৩ লাখ ৩২ হাজার ৩১ জন, রংপুর বিভাগের ২ লাখ ৭৩ হাজার ৯৭৩ জন, খুলনা বিভাগের ৩ লাখ ৬৬ হাজার ১০০ জন, বরিশাল বিভাগের ১ লাখ ৪২ হাজার ১৫১ জন এবং সিলেট বিভাগের ১ লাখ ৮৭ হাজার ৫৯ জন টিকা নিয়েছেন।

গত ৭ ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে জাতীয় টিকাদান কর্মসূচি শুরু হয়। সেদিন থেকে আজ পর্যন্ত করোনাভাইরাসের টিকা নিয়েছেন ২৯ লাখ ৮৪ হাজার ৭৭৩ জন।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, টিকার জন্য আজ শনিবার বিকেল সাড়ে ৫টা পর্যন্ত নিবন্ধন করেছেন মোট ৪২ লাখ তিন হাজার ৮৩৩ জন।

প্রসঙ্গত, দেশে এখন পর্যন্ত সরকারি হিসাবে করোনা শনাক্ত হয়েছে ৫ লাখ ৪৫ হাজার ৮৩১ জনের। আর করোনায় মারা গেছে ৮ হাজার ৪০০ জন। মোট সুস্থ হয়েছে ৪ লাখ ৯৬ হাজার ১০৭ জন।

সূত্র : আমাদের সময়

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের