ফের ক্যানসারে আক্রান্ত ভারতীয় অভিনেত্রী ঐন্দ্রিলা

news-image

বিনোদন ডেস্ক : ক্যানসারে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ভারতীয় অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা। দিল্লির একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় ওই অভিনেত্রীকে।

দিল্লির ওই হাসপাতাল থেকেই বুধবার একটি ভিডিও শেয়ার করেন ‘জিয়নকাঠি’ খ্যাত এ অভিনেত্রী। যেখানে কান্নায় ভেঙে পড়তে দেখা যায় তাকে। ঐন্দ্রিলার সুস্থতার জন্য সবাই যাতে প্রার্থনা করেন, সেই অনুরোধ জানান অভিনেত্রী। ঐন্দ্রিলার সেই ভিডিও ভাইরাল হয়ে যায় সামাজিক মাধ্যমে।

এর আগেও একবার ক্যানসারে আক্রান্ত হয়েছিলে টেলি টাউনের এই জনপ্রিয় অভিনেত্রী। ক্যানসারের সঙ্গে যুদ্ধে জয়ী হয়ে ফের অভিনয় শুরু করেছিলেন ঐন্দ্রিলা। এবার ফের সেই মরণঘাতী রোগ শরীরে বাসা বেঁধেছে।

ঐন্দ্রিলার কঠিন এ সময়ে তার পাশে প্রেরণা যোগাচ্ছেন তার বিশেষ বন্ধু সব্যসাচী চৌধুরী।

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা সেবা: স্বাস্থ্যমন্ত্রী

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

নতুন বাড়িতে ওঠার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

‘ম্যাজিক বস’ নিলয় আলমগীর

আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরীমনি

১৩১ রানের জুটি ভাঙলেন হাসান মাহমুদ

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ আহত

এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি

হত্যা মামলায় ইকবাল সোবহানকে কারাগারে রাখার আবেদন