শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

প্রগতিশীল ছাত্র জোটের সঙ্গে পুলিশের সংঘর্ষ

news-image

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক : লেখক মুশতাকের মৃত্যুর প্রতিবাদে এবং ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে মশালমিছিল করতে গিয়ে পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়েছে প্রগতিশীল ছাত্র জোটের। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে এই ঘটনা ঘটে। এতে ছাত্র জোটের অন্তত ১৫ জন নেতাকর্মী আহত হয়েছেন। এ ছাড়া পুলিশেরও ১২ জন সদস্য আহত হয়েছেন বলে সমকালকে জানান রমনা জোনের উপ-কমিশনার সাজ্জাদুর রহমান।

জোট নেতৃবৃন্দের অভিযোগ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে শুরু হয়ে মিছিলটি ক্যাম্পাস প্রদক্ষিণ করে শাহবাগে গিয়ে পৌঁছালে তারা পুলিশের বাধার সম্মুখীন হন। সেখানে কথা কাটাকাটির এক পর্যায়ে ওই এলাকার ল্যাম্পপোস্টের আলো নিভিয়ে পুলিশ তাদের ওপর লাঠিচার্জ করে। সেখান থেকে পিছু হটে জোটের নেতৃবৃন্দ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের সামনে এসে শ্লোগান দিলে পুলিশ আবারও সেখানে টিয়ারশেল ছোড়ে এবং লাঠিচার্জ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। এতে জোটের বেশ কয়েকজন নেতা আহত হন।

এ বিষয়ে পুলিশের উপ-কমিশনার সাজ্জাদুর রহমান বলেন, পুলিশ শৃঙ্খলা বজায় রাখার চেষ্টা করেছে। তবে তারা মশাল মিছিল নিয়ে পুলিশের ওপর চড়াও হয় এবং ইট-পাটকেল নিক্ষেপ করে। এতে আমাদের ১০ থেকে ১২ জন পুলিশ আহত হন। এরপর পুলিশ ধাওয়া করে এবং টিয়ারশেল নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়।

তবে এ ঘটনায় কোনো আটক বা গ্রেপ্তারের তথ্য জানাননি সাজ্জাদুর রহমান।

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা