,

রেস্তোরাঁর বাইরে দীপিকার ব্যাগ ধরে টানাটানি

news-image

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী দীপিকা পাডুকোন। এখনকার বলিউডের সবচেয়ে ব্যস্ত অভিনেত্রীদের একজন তিনি। অভিনয় ও প্রযোজনা দুটি নিয়েই ভীষণ ব্যস্ত থাকতে হয় এই অভিনেত্রীকে। অনেক সময় নিজের পক্ষে সময় বের করানো কঠিণ হয়ে পড়ে তার।

অবশ্য সুযোগ পেলেই বাইরে খেতে ও ঘুরতে বেরিয়ে পড়েন দীপিকা। তেমনি বৃহস্পতিবার মুম্বাইয়ের একটি রেস্টুরেন্টে খেতে গিয়েছিলেন তিনি। কিন্তু সেখানে গিয়ে যে এক অপ্রিতিকর পরিস্থতির মুখোমুখি হতে হবে তা ভাবতেই পারেন নি তিনি।

ভারতের সংবাদমাধ্যম জানায়, বৃহস্পতিবার মুম্বাইয়ের খারের একটি রেস্তোরাঁয় গিয়েছিলেন দীপিকা ।

তার উপস্থিতির কথা আগেই জানতে পেরে যান তার ভক্তরা। তার আগমনে রেস্তোরাঁর সামনে জমে যায় প্রচণ্ড ভিড় । কেউ ‘দিদ’, ‘দিপস’, ‘দীপিকা’ বলে চিৎকার করতে থাকেন তারা ।

একপর্যায়ে দীপিকা যখন রেস্তোঁরা থেকে বের হন, তখন কেউ তাকে জড়িয়ে ধরেন, কেউ ছুঁয়ে দেখতে যান। প্রচণ্ড ধাক্কাধাক্কির মধ্যে নিরাপত্তরক্ষী নিয়ে গাড়ি পর্যন্ত পৌঁছতে পারছিলেন না এ অভিনেত্রী । শেষতক এক নারী দীপিকার ব্যাগ টেনে ধরেন । কোনও রকমে এরপর বডিগার্ডদের সাহায্যে গাড়িতে উঠে পড়েন পর্দার ‘মস্তানি’।

অবশ্য এ ঘটনায় অসন্তুষ্ট হতে দেখা যায়নি দীপিকাকে । সর্বদা মুখে লেগে ছিল মিষ্টি একটা হাসি। সূত্র: এনডিটিভি

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা