আত্মসমর্পণ করে জামিন পেলেন মিলা

news-image

বিনোদন ডেস্ক : জনপ্রিয় পপ গায়িকা মিলা ইসলাম আদালতে আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন। অ্যাসিড হামলার মাধ্যমে হত্যাচেষ্টার অভিযোগের মামলায় দশ হাজার টাকার মুচলেকায় জামিন মঞ্জুর করেছেন আদালত।

আজ বুধবার মিলা তার আইনজীবীর মাধ্যমে ঢাকার অ্যাসিড অপরাধ দমন ট্রাইব্যুনালে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। পরে ট্রাইব্যুনালের বিচারক দিদারা চদ্রনা তার জামিন আবেদন মঞ্জুর করেন।

গত ২৮ ফেব্রুয়ারি আদালতে হাজির না হওয়ায় বিচারক মিলা ও তার সহযোগী কিম জন পিটার হালদারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। উল্লেখ্য, ২০১৯ সালের ৫ জুন এ সংগীতশিল্পীর বিরুদ্ধে অ্যাসিড হামলার অভিযোগে মামলা করেন সাবেক স্বামী পারভেজ সানজারির বাবা এস এম নাসির উদ্দিন।

সূত্র : বাংলাদেশ প্রতিদিন

এ জাতীয় আরও খবর

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা সেবা: স্বাস্থ্যমন্ত্রী

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

নতুন বাড়িতে ওঠার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

‘ম্যাজিক বস’ নিলয় আলমগীর

আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরীমনি

১৩১ রানের জুটি ভাঙলেন হাসান মাহমুদ

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ আহত

এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি

হত্যা মামলায় ইকবাল সোবহানকে কারাগারে রাখার আবেদন