,

রোহিঙ্গা সংকট সমাধানে মোমেন-ব্লিনকেন ফোনালাপ

news-image

অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রের সেক্রেটারি অব স্টেট অ্যান্টনি জে ব্লিনকেনের সঙ্গে টেলিফোনে আলাপ করেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। বুধবার (২৪ ফেব্রুয়ারি) মার্কিন পররাষ্ট্র দপ্তর এ তথ্য জানিয়েছে।

মার্কিন পররাষ্ট্র দপ্তর জানায়, সেক্রেটারি ব্লিনকেন এবং পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন দু’দেশের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা, সন্ত্রাসবাদ মোকাবিলা, প্রতিরক্ষা ও অর্থনৈতিক সহযোগিতা আরো গভীর করার উপায় এবং জলবায়ু পরিবর্তনের মতো বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় একসঙ্গে কাজ করার বিষয়ে আলোচনা করেছেন।

তাঁরা দু’জন মিয়ানমারের রোহিঙ্গা শরণার্থী সঙ্কটের টেকসই সমাধান নিয়ে আলোচনা করেছেন। এছাড়াও শ্রম ও মানবাধিকারের গুরুত্ব নিয়েও কথা বলেছেন।

সেক্রেটারি ব্লিনকেন ২০২১ সালের বাংলাদেশের স্বাধীনতার পঞ্চাশতম বার্ষিকীতে পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেনকে অভিনন্দন জানিয়েছেন। একইসঙ্গে দক্ষিণ এশিয়া এবং বৃহত্তর ইন্দো-প্যাসিফিক অঞ্চলে চ্যালেঞ্জ মোকাবিলায় নিবিড় সহযোগিতার আগ্রহ প্রকাশ করেছেন।

উল্লেখ্য, তিনদিনের সফরে বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা