নাসিরনগরে শহীদ দিবস পালিত

news-image

আকতার হোসেন ভুইয়া, নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) : মহান শহীদ দিবস ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে নাসিরনগরে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন নানা কর্মসূচীর আয়োজন করে। কর্মসূচীর মধ্যে ছিল বিভিন্ন রাজনৈতিক,সামাজিক,সাংস্কৃতিক সংগঠনের নের্তৃবৃন্দ শহীদদের স্মরণে শহীদ মিনারের পুষ্পমাল্য অপর্ণ,প্রভাত ফেরি,নানন্দিক হস্তাক্ষর ও রচনা প্রতিযোগিতা,আলোচনা সভা,পুরস্কার বিতরনী অনুষ্ঠান ও দোয়া মাহফিল।

রাত ১২টা ১ মিনিটে শহীদ মিনারে সমাজ কল্যান মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য বদরুদ্দোজা মোঃ ফরহাদ হোসেন সংগ্রাম এমপি ছাড়াও উপজেলা চেয়ারম্যান ডাঃ রাফিউদ্দিন আহমেদ,উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমা আশরাফীসহ সরকারি-বেসরকারি কর্মকর্তা,উপজেলা আওয়ামী লীগ,যুবলীগ,ছাত্রলীগ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান,সাংস্কৃতিক,সামাজিক সংগঠন ও বিভিন্ন পেশার মানুষ শ্রদ্ধা জানান।

সকাল সাড়ে ৭টায় উপজেলা সদরে এক প্রভাত ফেরি বের হয়। বিকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা স্মৃতিসৌধ চত্বরে আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে এক আলোচনা সভা, পুরস্কার বিতরন ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলা নিবার্হী কর্মকর্তা নাজমা আশরাফীর সভাপতিত্বে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা চন্দন কুমার পোদ্দারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সমাজ কল্যান মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য বদরুদ্দোজা মোঃ ফরহাদ হোসেন সংগ্রাম এমপি।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান ডাঃ রাফিউদ্দিন আহমেদ, উপজেলা ভাইস চেয়ারম্যান সৈয়দ ফজলে ইয়াজ,মহিলা ভাইস চেয়ারম্যান রুবিনা আক্তার,থানার অফিসার ইনচার্জ এটিএম আরিচুল হক ও বীর মুক্তিযোদ্ধা মোঃ রাফিজ মিয়া। অনুষ্ঠানে নানন্দিক হস্তাক্ষর ও রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। পরে এক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এছাড়াও শহীদদের ম্মরনে মসজিদ ও মন্দিরে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়।

সভায় সরকারি কর্মকর্তা,বীর মুক্তিযোদ্ধা,জনপ্রতিনিধি,আওয়ামীলীগের দলীয় নেতৃবৃন্দ ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা সেবা: স্বাস্থ্যমন্ত্রী

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

নতুন বাড়িতে ওঠার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

‘ম্যাজিক বস’ নিলয় আলমগীর

আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরীমনি

১৩১ রানের জুটি ভাঙলেন হাসান মাহমুদ

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ আহত

এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি

হত্যা মামলায় ইকবাল সোবহানকে কারাগারে রাখার আবেদন