,

বসুরহাট পৌরসভায় ১৪৪ ধারা জারি

news-image

নোযাখালী সংবাদদাতা : নোয়াখালীর বসুরহাট পৌরসভা এলাকায় ১৪৪ ধারা জারি করে সব ধরণের সভা-সমাবেশের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে স্থানীয় প্রশাসন।

সোমবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত কোম্পানীগঞ্জের সমগ্র বসুরহাট পৌরসভা এলাকার সর্বত্র এ আদেশ কার্যকর থাকবে বলে কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.জিয়াউল হক মীর স্বাক্ষরিত এক আদেশে জানানো হয়েছে।

রবিবার রাত সাড়ে ১১টার দিকে এ তথ্য নিশ্চিত করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর জিয়াউল হক মীর।

তিনি আরো জানান, দুই পক্ষ বসুরহাটে পাল্টাপাল্টি একই স্থানে সমাবেশ ডাকায় সমগ্র বসুরহাট পৌরসভায় এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। এ সময় সব ধরণের সভা সমাবেশ এই এলাকায় নিষিদ্ধ করা হয়েছে।

সোমবার রাতে সাড়ে ১১টার দিকে কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ফেইসবুক অ্যাকাউন্ট থেকে এই তথ্য প্রচার করা হয়। রাতে বসুরহাট বাজারসহ বিভিন্ন স্থানে পুলিশ মোতায়েন করা হয়েছে।

এর আগে শনিবার দুপুরে সংবাদ সম্মেলন করে সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান বাদল সোমবার দুপুরে বসুরহাট বাজারের রূপালী চত্বরে বাংলাদেশ আ. লীগের কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দকে নিয়ে মিথ্যাচারের প্রতিবাদে সমাবেশ আহ্বান করে। পরে একই স্থানে দোয়া মাহফিলের আয়োজন করে পৌর মেয়র আবদুল কাদের মির্জা।

উল্লেখ্য, কোম্পানীগঞ্জে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ সাংবাদিক বুরহান উদ্দিন মুজাক্কির (২৮) শনিবার রাত ১১টার দিকে মারা গেছেন। তিনি বার্তা বাজার ডটকমের নিজস্ব প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন।

এর আগে কোম্পানীগঞ্জের মেয়র আবদুল কাদের মির্জা ও উপজেলার সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান বাদলের সমর্থকদের মধ্যে শুক্রবার বিকেল ৫টার দিকে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ২০জন আহত হন। আহতদের মধ্যে সাংবাদিক বুরহান উদ্দিন মুজাক্কিরসহ ৪ জন গুলিবিদ্ধ হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ বেশ কয়েকটি ফাঁকা গুলি ছুড়েছে।

এ জাতীয় আরও খবর

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা

সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করেছে হুতি

রসদ সংকট ও সামরিক প্রস্তুতিহীনতায় দিশেহারা মার্কিন সেনা: দ্য ইন্টারসেপ্ট

র‌্যাব বিলুপ্ত, আনুষ্ঠানিক যাত্রা শুরু করল এসআরবি