,

তিনদিনের টানা ছুটিতে ঘরমুখো মানুষের ঢল

news-image

মুন্সিগঞ্জ সংবাদদাতা : সাপ্তাহিক ও ২১ ফেব্রুয়ারির তিনদিনের টানা ছুটি ঘিরে দেশের দক্ষিণবঙ্গের ২১ জেলার ঘরমুখো মানুষের ঢল দেখা দিয়েছে মুন্সিগঞ্জের লৗহজংয়ের শিমুলিয়া ঘাটে।

শুক্রবার সকাল থেকে রাজধানী ঢাকাসহ বিভিন্ন স্থান থেকে ঘরমুখো মানুষ শিমুলিয়া ঘাটে উপস্থিত হয়ে ফেরি, লঞ্চ ও স্পিডবোটে শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে পদ্মায় পাড়ি দিচ্ছে।

এদিকে বাড়তি যাত্রীর চাপ সামলাতে হিমশিম খাচ্ছে বিআইডাব্লিউটিসি ও বিআইডাব্লিউটিএ কর্তৃপক্ষকে।

কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, বর্তমানে ঘাট এলাকায় নদী পারাপারের অপেক্ষায় হাজার-হাজার যাত্রীর পাশাপাশি আটশতাধিক যানবাহন অবস্থান করছে।

বিআইডাব্লিউটিসি শিমুলিয়া ঘাটের ব্যবস্থাপক (বাণিজ্য) সাফায়েত আহমেদ বলেন, বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) দুপুর হতে মানুষের ভিড় বাড়তে শুরু করে। শুক্রবার সকালে অত্যাধিক মানুষ শিমুলিয়া ঘাটে উপস্থিত হয়।

তিনি আরো বলেন, নৌরুটে যাত্রী ও যানবাহন পারাপারে তিনটি রোরো, দুইটি কে টাইপ, তিনটি মিডিয়াম ও পাঁচটি ডাম্পসহ মোট ১৩টি ফেরি চালু রয়েছে। পর্যায়ক্রমে এসব ফেরি দিয়ে যানবাহন পারাপার করা হচ্ছে।

বিআইডব্লিউটিএ’র শিমুলিয়া ঘাট পরিদর্শক মো. সোলেমান জানান, যাত্রী পারাপারে ৮৭টি লঞ্চ ও আড়াইশতাধিক স্পিডবোট নদীতে চলছে।

 

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা