নোবেল বিজয়ী তরুণী মালালাকে হত্যার হুমকি

news-image

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের নোবেল শান্তি পুরস্কার বিজয়ী তরুণী মালালা ইউসুফজাইকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। টুইটারে তাকে এই হুমকি দেয় ‘তহরিক-ই-তালিবান পাকিস্তান’।

এর আগে ২০১২ সালে নোবেলজয়ী সমাজকর্মী মালালা ইউসুফজাইকে গুলি করেছিল এক সন্ত্রাসবাদী।

সরাসরি টুইটারে হুমকি দিয়ে ‘তহরিক-ই-তালিবান পাকিস্তান’-এর প্রাক্তন মুখপাত্র এহসান জানিয়েছে, ‘পরের বার আর কোনো ভুল হবে না।’ অর্থাৎ আবারও মালালাকে গুলি করার সুযোগ পেলে সে লক্ষ্যভেদ করবে।

এই ভয়ংকর হুমকির পরে তার অ্যাকাউন্টটি স্থায়ীভাবে বন্ধ করে দিয়েছে টুইটার কর্তৃপক্ষ।

এ ঘটনায় প্রতিক্রিয়া জানিয়ে মালালা টুইটে লেখেন, এক তহরিক-ই-তালিবান পাকিস্তানের প্রাক্তন মুখপাত্র আমার ও আরও অনেক নিরীহ মানুষের ওপরে হামলার দায় স্বীকার করেছে। এবার সে সামাজিক যোগাযোগ মাধ্যমেও হুমকি দিতে শুরু করেছে।

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা সেবা: স্বাস্থ্যমন্ত্রী

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

নতুন বাড়িতে ওঠার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

‘ম্যাজিক বস’ নিলয় আলমগীর

আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরীমনি

১৩১ রানের জুটি ভাঙলেন হাসান মাহমুদ

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ আহত

এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি

হত্যা মামলায় ইকবাল সোবহানকে কারাগারে রাখার আবেদন