,

৮ মার্চ থেকে ঢাবিতে ভর্তির আবেদন শুরু

news-image

অনলাইন ডেস্ক : ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২০-২০২১ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তির অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু হচ্ছে আগামী ৮ মার্চ বিকাল ৪টা থেকে। আবেদন করা যাবে ৩১ মার্চ রাত ১১:৫৯টা পর্যন্ত।

বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক সাধারণ ভর্তি কমিটির সভায় বিষয়টি চূড়ান্ত করা হয়েছে। এছাড়াও সভায় ডিনস কমিটির সুপারিশ অনুযায়ী ভর্তি পরীক্ষার তারিখও চূড়ান্ত করা হয়েছে।

এর আগে, গত ১৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ডিনস কমিটির সভায় ভর্তি পরীক্ষার তারিখের বিষয়ে সুপারিশ করা হয়েছিল। ভর্তি কমিটির সভার সিদ্ধান্ত অনুযায়ী বিজ্ঞান অনুষদভুক্ত ক-ইউনিটের ভর্তি পরীক্ষা আগামী ২১ মে, কলা অনুষদভুক্ত খ-ইউনিটের ভর্তি পরীক্ষা ২২ মে, ব্যবসায় শিক্ষা অনুষদভুক্ত গ-ইউনিটের ভর্তি পরীক্ষা ২৭ মে এবং সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ঘ-ইউনিটের ভর্তি পরীক্ষা আগামী ২৮ মে অনুষ্ঠিত হবে।

এছাড়াও চারুকলা অনুষদভুক্ত চ-ইউনিটের সাধারণ জ্ঞান অংশের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ০৫ জুন। প্রতিটি ইউনিটের পরীক্ষা সকাল ১১টা থেকে দুপুর ১২:৩০ মিনিট পর্যন্ত অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন মিলনায়তনে উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান-এর সভাপতিত্বে ভর্তি কমিটির সভা অনুষ্ঠিত হয়।

এসময় উপ-উপাচার্য(প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ, উপ-উপাচার্য(শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল, কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ, অনলাইন ভর্তি কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মো. মোস্তাফিজুর রহমান, বিভিন্ন অনুষদের ডিন, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, বিভিন্ন ইনস্টিটিউটের পরিচালক, রেজিস্ট্রার এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পরে সভার বিষয়ে পাঠানো জনসংযোগ দফতরের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, অনলাইনে আবেদন সম্পন্ন করার পর টাকা জমা দেওয়া যাবে পহেলা এপ্রিল রাত ১১:৫৯টা পর্যন্ত। এছাড়াও ভর্তি কমিটির সভায় ‘ক’, ‘খ’, ‘গ’ ও ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় ৬০ নম্বরের এসসিকিউ এবং ৪০ নম্বরের লিখিত পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়।

শুধুমাত্র ‘চ’ ইউনিটের পরীক্ষায় ৪০ নম্বরের এসসিকিউ এবং ৬০ নম্বরের লিখিত পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়। ‘ক’, ‘খ’, ‘গ’ ও ‘ঘ’ ইউনিটের এসসিকিউ পরীক্ষার জন্য ৪৫ মিনিট এবং লিখিত পরীক্ষার জন্য ৪৫ মিনিট সময় নির্ধারণ করা হয়েছে।

‘চ’ ইউনিটের এসসিকিউ পরীক্ষার জন্য ৩০ মিনিট এবং লিখিত পরীক্ষার জন্য ৪৫ মিনিট সময় নির্ধারণ করা হয়েছে। এছাড়াও শিক্ষার্থীর এসএসসি ও এইচএসসির প্রাপ্ত জিপিএ এর উপর ২০ নম্বর বরাদ্দ থাকছে।

ভর্তিচ্ছু আবেদনকারীদের ন্যূনতম যোগ্যতা হিসেবে মাধ্যমিক/সমমান এবং উচ্চ মাধ্যমিক/সমমান পরীক্ষায় আলাদাভাবে ‘ক’ ইউনিটের জন্য জিপিএ ৩.৫, ‘খ’ ইউনিটের জন্য জিপিএ ৩.০, ‘গ’ ইউনিটের জন্য জিপিএ ৩.৫, ‘ঘ’ ইউনিটের জন্য জিপিএ ৩.০ এবং ‘চ’ ইউনিটের জন্য জিপিএ ৩.০ থাকতে হবে।

উল্লেখ্য, ভর্তি পরীক্ষা ঢাকাসহ ৮টি বিভাগীয় শহরে অনুষ্ঠিত হবে। ভর্তি সংক্রান্ত বিস্তারিত নির্দেশনা ও তথ্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট https://admission.eis.du.ac.bd এবং পত্রিকায় বিজ্ঞপ্তির মাধ্যমে শিগ্গিরই জানিয়ে দেওয়া হবে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

সূত্র : বিডি প্রতিদিন

এ জাতীয় আরও খবর

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা

সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করেছে হুতি

রসদ সংকট ও সামরিক প্রস্তুতিহীনতায় দিশেহারা মার্কিন সেনা: দ্য ইন্টারসেপ্ট

র‌্যাব বিলুপ্ত, আনুষ্ঠানিক যাত্রা শুরু করল এসআরবি

জনগণ যেমন আইন চায় তেমন আইনই আনবে সরকার : আইনমন্ত্রী

জনবল বাড়িয়ে ভোক্তা অধিকার সেবা ডিজিটাল করার উদ্যোগ নেওয়া হবে: বাণিজ্যমন্ত্রী

নিউইয়র্কে উপসাগরীয় নেতাদের নিয়ে ট্রাম্পের জরুরি বৈঠক

মেধা ও অর্জনের স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী