,

প্রায় ১৬ লাখ মানুষ টিকা নিয়েছেন, প্রতিক্রিয়া ৫১০ জনের

news-image

নিজস্ব প্রতিবেদক : সারা দেশে চলমান করোনাভাইরাস টিকাদান কার্যক্রমে প্রায় ১৬ লাখ মানুষ টিকা নিয়েছেন। এর মধ্যে দুই-তৃতীয়াংশ পুরুষ ও এক-তৃতীয়াংশ নারী। টিকাগ্রহণের পর এ পর্যন্ত ৫১০ জন বিরূপ প্রতিক্রিয়ার উপসর্গ বা অ্যাডভার্স ইভেন্ট ফলোইং ইমিউনাইজেশন (এইএফআই) রিপোর্ট করেছেন।

আজ বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক এমআইএস ও লাইন ডিরেক্টর এইচআইএস অ্যান্ড ই-হেলথ অধ্যাপক ডা. মিজানুর রহমান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আজ বুধবার পর্যন্ত সারা দেশে মোট ১৫ লাখ ৮৬ হাজার ৩৬৮ জন মানুষ টিকা নিয়েছেন। এর মধ্যে পুরুষ ১০ লাখ ৬৮ হাজার ৭১৯ জন এবং নারী পাঁচ লাখ ১৭ হাজার ৬৪৯ জন। এদিকে গত ২৪ ঘণ্টায় সারা দেশে টিকাগ্রহণ করেছেন দুই লাখ ২৬ হাজার ৭৫৫ জন। এর মধ্যে পুরুষ এক লাখ ৪৫ হাজার ২০৩ জন ও নারী ৮১ হাজার ৫৫২ জন।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিভাগীয় পরিসংখ্যান অনুযায়ী মোট টিকাগ্রহণকারীর মধ্যে ঢাকায় চার লাখ ৪৫ হাজার ৪৬৯ জন, ময়মনসিংহে ৭১ হাজার ৩৭৫, চট্টগ্রামে তিন লাখ ৬৪ হাজার ৭৪২জন, রাজশাহীতে এক লাখ ৮০ হাজার ৭৯১, রংপুরে এক লাখ ৪৭ হাজার ২০৪, খুলনায় এক লাখ ৮১ হাজার ৬২১ জন, বরিশালে ৭৬ হাজার ৮০৫ এবং সিলেট বিভাগে এক লাখ ১৮ হাজার ৩৬১ জন টিকা নেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এক দিনে টিকাগ্রহণকারী দুই লাখ ২৬ হাজার ৭৫৫ জনের মধ্যে ঢাকা বিভাগে ৭০ হাজার ২৫ জন, ময়মনসিংহ বিভাগে ১০ হাজার ৭৭৩, চট্টগ্রাম বিভাগে ৪৪ হাজার ৭৮৩, রাজশাহী বিভাগে ২৭ হাজার ১০৮ জন, রংপুর বিভাগে ১৯ হাজার ৭৫৯ জন, খুলনা বিভাগে ২৮ হাজার ৪৩৬ জন, বরিশাল বিভাগে ১৩ হাজার ১৪৬ এবং সিলেট বিভাগে ১২ হাজার ৭২৫ জন টিকা নিয়েছেন।

প্রসঙ্গত, গত ২৭ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন। পরদিন ২৮ জানুয়ারি রাজধানীর সরকারি পাঁচটি হাসপাতাল এবং পরে ৭ ফেব্রুয়ারি থেকে রাজধানীসহ সারা দেশে এই টিকাদান কর্মসূচি শুরু হয়।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা