,

টিকা নেওয়ার বয়স আর কমানো হবে না : স্বাস্থ্যসচিব

news-image

অনলাইন ডেস্ক : প্রথম সারির যোদ্ধাসহ সাধারণ মানুষের মধ্যে যাদের বয়স চল্লিশের ওপরে তাদের টিকা দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য সেবা বিভাগের সচিব আবদুল মান্নান। তিনি আরও বলেছেন, এই বয়সসীমা আর কমানো হবে না।

বুধবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয় ক্লিনিকে তথ্যমন্ত্রী হাছান মাহমুদ ভ্যাকসিন গ্রহণকালে স্বাস্থ্যসচিব সাংবাদিকদের একথা জানান।

স্বাস্থ্য সচিব বলেন, ভ্যাকসিনের দ্বিতীয় চালান ৫০ লাখ ডোজ চলতি মাসের শেষে বা পরের মাসের প্রথম সপ্তাহে আসবে। যারা প্রথম ডোজ নিয়েছেন ৮ সপ্তাহ পর আবার দ্বিতীয় ডোজ নেবেন।

স্বাস্থ্য সচিব বলেন, আমাদের টিকার পরবর্তী চালান আসা নিয়ে কোনো ধরনের শঙ্কার অবকাশ নেই। সময় যেহেতু আমাদের হাতে আছে আরও সুন্দরভাবে টিকাদান কর্মসূচি পরিচালনা করতে পারি।

তিনি বলেন, আমাদের যে জাতীয় টেকনিক্যাল কমিটি আছে তারা সহজে আমাদেরকে সিদ্ধান্ত দিয়েছেন যে এটা এন্টিবডি হতে আমাদের আরেকটু সময় বেশি লাগবে। এর অর্থ হল ৪ সপ্তাহ আগে ছিল এখন আমরা ৮ সপ্তাহ করে দিয়েছি। এতে কিন্তু আমরা বিরাট একটি গ্যাপ পাচ্ছি।

তিনি বলেন, প্রথম সারির যোদ্ধাসহ চল্লিশোর্ধদের টিকা দেওয়া হচ্ছে। টিকা নেওয়ার বয়স এখন আর কমানো হবে না। সব কিছু সুশৃঙ্খলভাবে করতে চাই। অনেক কেন্দ্রে বুথ বাড়িয়ে দেওয়া হচ্ছে।

সূত্র : বাংলাদেশ প্রতিদিন

এ জাতীয় আরও খবর

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা

সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করেছে হুতি