রবিবার, ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ধানের সবচেয়ে বড় মোকাম আশুগঞ্জে ক্রেতা সংকট

news-image
তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার ধানের মোকাম খ্যাত হাটটি  শতবছরের পুরোনো দেশের পূর্বাঞ্চলের সবচেয়ে বড় ধানের হাট।যেখানে প্রতিদিন গড়ে কয়েক কোটি টাকার ধান বেচাকেনা হয়ে থাকে।কিন্তু চলতি বছরের দেড়  মাস  ধরে হাটে অনেকাংশে কমে এসেছে।  মূলত ধানের দাম বৃদ্ধি এবং চাল আমদানির কারণেই হাটের ব্যবসা  কমে গেছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। এখন গড়ে প্রতিদিন মাত্র পাঁচ গড়ে হাজার মণ ধান বেচাকেনা হচ্ছে। ধানের দাম বৃদ্ধি এবং দেশের বাহিরে থেকে চাল আমদানির খবরে ক্রেতা সংকট দেখা দিয়েছে পূর্বাঞ্চলের সবচেয়ে বড় এই হাটে।
খোঁজ নিয়ে জানা গেছে, প্রায় শতবছর আগে  উপজেলার মেঘনা নদীর ভিওসি ঘাটে ধানের বেচাকেনা শুরু হয়। মূলত এই হাটটি ব্রাহ্মণবাড়িয়া ও এর আশপাশের এলাকার হাওরাঞ্চলে উৎপাদিত ধানের মোকাম। এই হাটের ধান থেকে চাল তৈরি করে সরবরাহ করা হয় চট্টগ্রাম বিভাগ ও সিলেট বিভাগের সবকটি জেলায়। প্রতিদিন সকাল থেকে দুপুর পর্যন্ত হাটে ধান বেচাকেনা হয়। বর্তমানে প্রতি মণ বিআর ২৯ জাতের ধান বিক্রি হচ্ছে ১৩৭০-১৪০০ টাকা ও বিআর ২২ বিক্রি হচ্ছে এক হাজার ১০০ টাকায় এবং প্রতি মণ বিআর ৪৯ জাতের ধান এক হাজার ২৮০ টাকায় বিক্রি হচ্ছে। প্রত্যেক জাতের ধানের দাম গড়ে ২৫০-৩০০ টাকা পর্যন্ত বেড়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। চাতালকল মালিকরা বলছেন, ভারতীয় চালের দাম পর্যবেক্ষণ না করে তারা আর ধান কিনবেন না। কারণ ভারতীয় চাল বাজারে এলে চালের দাম আরও কমবে।
কিশোরগঞ্জের  ব্যাপারি সামসু মিয়া জানান, কৃষকদের কাছ থেকেই ধান বেশি দাম দিয়ে কিনতে হচ্ছে। এর ফলে ধানের দাম কিছুটা বেড়েছে। ব্যাপারিদেরও লোকসান দিতে হচ্ছে। আর বেসরকারিভাবে চাল আমদানির খবরে নেতিবাচক প্রভাব পড়েছে হাটে। চাতালকল ব্যবসায়ীরা কিনছেন কম। আশুগঞ্জের চাতাল মালিক সেলিম মিয়া জানান, ধান কিনে চাল করতে গিয়ে লোকসানে পড়তে হচ্ছে। চাল বিক্রি করতে হচ্ছে লোকসানে। ভারতীয় চাল বাজারে আসার ওপর ধানের হাটের ব্যবসা নির্ভর করছে।
এ ব্যাপারে জানতে চাইলে  চালকল মালিক সমিতির সাধারণ সম্পাদক হেলাল শিকদার বলেন, বাজারে দুই হাজার ৫০০ টাকা দরে চাল বিক্রি করে আমাদের মিল মালিকদের লোকসান গুণতে হচ্ছে। কারণ ভারতীয় চাল বাজারে আসলে আমাদের চালের দাম আরও কমে যাবে। সেজন্য লোকসানের ভয়ে কেউ আর ধান কিনছেন না।

এ জাতীয় আরও খবর

সচিব পদমর্যাদায় চুক্তিভিত্তিক নিয়োগ পেলেন ৩ কর্মকর্তা

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জ্বালানি মন্ত্রী ও প্রতিমন্ত্রীর সাক্ষাৎ

শিগগিরই ১০ম ওয়েজবোর্ড গঠনের কার্যক্রম শুরু করা হবে

সীমান্তে পাথরভর্তি ভারতীয় ট্রাকে মিলল ৫,৯৩৫ বোতল নেশার সিরাপ

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন পার্টির শীর্ষ নেতারা

আমেরিকাও তেলের দাম বাড়িয়েছে: জ্বালানি মন্ত্রী

১২ কেজির সিলিন্ডার গ্যাসের দাম বাড়ল ২১২ টাকা

হামের টিকা পেয়েছে ১৯ লাখ ৫৩ হাজার শিশু

ঢাকায় হাইকমিশনার হিসেবে বিজেপি নেতাকে নিয়োগ দিচ্ছে দিল্লি

তেলের দাম বাড়ানোর সঙ্গে আইএমএফ’র সম্পর্ক নেই: অর্থমন্ত্রী

সোমবার বগুড়া সিটি করপোরেশন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

হবিগঞ্জে সরকারি জমি নিয়ে সংঘর্ষে কলেজছাত্র নিহত, আহত ৩০