শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ছাত্রীকে যৌন হয়রানির দায়ে চাকরি হারালেন জাবি শিক্ষক

news-image

অনলাইন ডেস্ক : ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সরকার ও রাজনীতি বিভাগের সহকারী অধ্যাপক সানওয়ার সিরাজকে স্থায়ীভাবে অপসারণ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বুধবার (১৭ ফেব্রয়ারি) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার রহিমা কানিজ এ তথ্য জানান।

রহিমা কানিজ বলেন, গতকাল (মঙ্গলবার) বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের নিয়মিত সভায় সানওয়ার সিরাজকে অপসারণের এ সিদ্ধান্ত নেয়া হয়। বিশ্ববিদ্যালয়ের যৌন নিপীড়নবিরোধী সেলের তদন্ত প্রতিবেদন অনুযায়ী তার বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত হওয়ায় এ সিদ্ধান্ত নেয় সিন্ডিকেট।

সানওয়ার সিরাজ বিশ্ববিদ্যালয় থেকে আর কোনো ধরনের সুযোগ-সুবিধা পাবেন না বলেও জানান তিনি।

২০১৯ সালের ১৯ সেপ্টেম্বর সানওয়ার সিরাজের বিরুদ্ধে সরকার ও রাজনীতি বিভাগের ৪৩তম ব্যাচের এক ছাত্রী বিভাগের সভাপতি বরাবর যৌন হয়রানির লিখিত অভিযোগ দেন। তদন্তের জন্য ২৫ সেপ্টেম্বর অভিযোগটি বিশ্ববিদ্যালয়ের যৌন নিপীড়নবিরোধী সেলে পাঠান বিভাগীয় সভাপতি।

অভিযোগ আমলে নিয়ে বিশ্ববিদ্যালয়ের যৌন নিপীড়নবিরোধী সেল তদন্ত কাজ শুরু করে।
এছাড়া তদন্ত চলাকালে সানওয়ার সিরাজকে সব ধরনের একাডেমিক ও প্রশাসনিক কাজ থেকে সাময়িকভাবে বিরত রাখার সুপারিশ করে যৌন নিপীড়নবিরোধী সেল।

পরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এই সুপারিশের অনুমোদন দিয়ে সানওয়ার সিরাজকে সাময়িকভাবে একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম থেকে বিরত রাখার নির্দেশ দিয়েছিলেন।

সূত্র : জাগো নিউজ

এ জাতীয় আরও খবর

গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন

আলুর নাগেট তৈরির রেসিপি জেনে নিন

ভালোবাসা পেলাম, এবার তার যোগ্য হওয়ার পালা : ফারিয়া

অবশেষে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

ফ্ল্যাট থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাংস, ডিম ও ব্রয়লারের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মাছের দাম

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বাগেরহাটে খানজাহান আলী মিশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নারীদের আত্মনির্ভরশীল করতে সমবায় সমিতির উদ্যোগ