নির্যাতিত নারীদের নিয়ে বুবলীর সচেতনতামুলক বার্তা

news-image

নিজস্ব প্রতিবেদক : নির্যাতিত নারীদের সচেতন করতে পোস্ট দিলেন চিত্রনায়িকা বুবলী। ফেসবুকে একটি সচেতনতামুলক বার্তা তুলে ধরেন তিনি।

তিনি লিখেন, ‘স্বামীর নির্যাতন থেকে শুরু করে পথে-ঘাটে যেকোনো অপ্রীতিকর ঘটনায় নারী নিজেকে অনিরাপদ মনে করলে পাশে পাবেন পুলিশের কুইক রেসপন্স টিমকে (কিউআরটি)। দিন-রাত যেকোনো সময় এ দলকে পাশে পেতে ফোন করতে হবে ০১৩২০০৪২০৫৫ নম্বরে (হটলাইন)। তবে প্রচারের অভাবে এখন পর্যন্ত আশানুরূপ ফোন পাচ্ছে না।’

পোস্টটি করার পর নেটিজেনরা মন্তব্য করে সাধুবাদ জানিয়েছেন বুবলীকে। হিমু নামে একজন লিখেছেন—‘ধন্যবাদ, এরকম একটা নিউজ জানানোর জন্যে।’

সোমবার (১৫ ফেব্রুয়ারি) বুবলী নতুন একটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন। ‘নীল চোখ’ নামের নতুন এ সিনেমা পরিচালনা করবেন নাট্যনির্মাতা আসিফ ইকবাল জুয়েল। শাপলা মিডিয়ার ব্যানারে এই সিনেমা প্রযোজনা করেছেন সেলিম খান। এতে বুবলীর বিপরীতে অভিনয় করবেন নিরব।

এ জাতীয় আরও খবর

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা সেবা: স্বাস্থ্যমন্ত্রী

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

নতুন বাড়িতে ওঠার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

‘ম্যাজিক বস’ নিলয় আলমগীর

আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরীমনি

১৩১ রানের জুটি ভাঙলেন হাসান মাহমুদ

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ আহত

এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি

হত্যা মামলায় ইকবাল সোবহানকে কারাগারে রাখার আবেদন