শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মালয়েশিয়ায় আবারো লকডাউন

news-image

অনলাইন ডেস্ক : করোনার ৪র্থ ঢেউ মোকাবিলা করতে ফের লকডাউন ঘোষণা করা হয়েছে মালয়েশিয়ায়। মুভমেন্ট কন্ট্রোল অর্ডার (এমসিও) ১৮ ফেব্রুয়ারি শেষ হওয়ার কথা থাকলেও ভাইরাসের সংক্রমণ বৃদ্ধিতে তা বাড়িয়ে ৪ মার্চ পর্যন্ত করা হয়েছে।

মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এ তথ্য জানান দেশটির প্রতিরক্ষামন্ত্রী দাতুক সেরি ইসমাইল সাবরি বিন ইয়াকুব।

এসময় চলমান করোনা পরিস্থিতির ওপর ভিত্তি করে জাতীয় সুরক্ষা কাউন্সিল ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরামর্শক্রমে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলেও জানান তিনি।

এ ছাড়া দেশটির সেলাঙ্গর, কুয়ালালামপুর, জহুর, পিনেং রাজ্যে মুভমেন্ট কন্ট্রোল অর্ডার (এমসিও) আগামী ৪ মার্চ পর্যন্ত বলবৎ থাকবে। বাকি রাজ্যগুলোতে কন্ডিশনাল মুভমেন্ট কন্ট্রোল অর্ডার (সিএমসিও) এবং রিকভারী মুভমেন্ট কন্ট্রোল অর্ডার (আরএমসিও) যথাযথ বহাল থাকবে।

পাশাপাশি দেশটির আন্তঃরাজ্য ভ্রমণের ওপর চলমান নিষেধাজ্ঞা বহাল থাকবে। চলমান মুভমেন্ট কন্ট্রোল ওয়ার্ডারের নির্দেশনাবলী অমান্য করলে এক হাজার রিঙ্গিত জরিমানা অথবা অমান্যকারীদের গ্রেফতারও করা হচ্ছে।

দেশটিতে এখন পর্যন্ত ২ লাখ ৬৯ হাজার ১৬৫ জন মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। আর এ পর্যন্ত মারা গেছেন ৯৮৩ জন। মঙ্গলবার দেশটিতে ৫ হাজার ৭১৮ জন নতুন রোগী শনাক্ত হয়েছে।

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা