,

ব্রাহ্মণবাড়িয়ায় আদমখোড় মনে করে গন্ধগোকুলকে পিটিয়ে মারল এলাকাবাসি

news-image
তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার গুনিয়াউক ইউনিয়নের চিতনা গ্রামে আদমখোড় মনে করে স্থানীয় জনতা বন্যপ্রাণী গন্ধগোকুলকে পিটিয়ে হত্যা করেছে। রোববার  স্থানীয় জনগন এই প্রাণীটি হত্যা করে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার ভোরে রহমত আলীর বাড়ির আঙিনায় গন্ধগোকুলকে দেখে স্থানীয় লোকজন আদমখোড় এসেছে, আদমখোড় এসেছে বলে চিৎকার শুরু করে। কবর থেকে লাশ তুলে খায় এমন গুজব ছড়িয়ে পড়লে কয়েকশ’ মানুষ  লাঠিসোটা নিয়ে গন্ধগোকুলটিকে তাড়া করলে প্রাণভয়ে সেটি পানিতে পড়ে যায়। পরে বিক্ষুব্ধ জনতা গন্ধগোকুলটিকে পিটিয়ে মেরে একটি গাছের সঙ্গে ঝুলিয়ে রাখে।
স্থানীয় চিকিৎসক খায়রুল ইসলাম বলেন, মানুষের অসচেতনতার কারণে বিলুপ্ত প্রায় এ প্রাণীটিকে মরতে হয়েছে। মানুষ ভেবেছিল এটি আদমখোড়, যা মানুষের মৃত লাশ কবর থেকে তুলে খায়। এ বিষয়ে নাসিরনগর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. চন্দন কুমার পোদ্দার বলেন, এটি গন্ধগোকুল বা বাগডাস। এরা নিরীহ এবং উপকারী প্রাণী। এরা খাদ্য হিসেবে বিভিন্ন ধরনের ফলমূল, পোকামাকড়, ব্যাঙ প্রভৃতি গ্রহণ করে। লোকালয়ের জঙ্গলেও এরা থাকে। এরা মাংসভোজী নয়।

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের