সরকারি চাকরিজীবীদের পেনশন নিয়ে নতুন প্রজ্ঞাপন

news-image

নিজস্ব প্রতিবেদক : সরকারি চাকরিজীবীদের অবসরোত্তর ছুটি (পিআরএল) নিয়ে অধিকাংশ সময়ই বিভ্রান্ত দেখা দেয়। সে বিভ্রান্তি দূর করতে নতুন করে একটি প্রজ্ঞাপন জারি করেছে অর্থ বিভাগ।

রোববার (১৪ ফেব্রুয়ারি) অর্থ বিভাগের প্রবিধি অনুবিভাগের জ্যেষ্ঠ সহকারী সচিব খালেদা নাছরিন স্বাক্ষরিত এ-সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করা হয়।

সাধারণত অবসরে যাওয়ার এক বছর আগে অবসর প্রস্তুতিমূলক ছুটিতে (এলপিআর) যান সরকারি চাকরিজীবীরা। এলপিআর শেষ হওয়ার পর তারা যান অবসরে। এই অবসরের নামই অবসরোত্তর ছুটি (পিআরএল)।

তবে কেউ কেউ এলপিআরে থাকতেই পিআরএলে যান, সেক্ষেত্রে পেনশন, আর্থিক সুবিধা, অবসরের তারিখ, এলপিআর শুরুর তারিখ এবং চূড়ান্ত অবসর শুরুর তারিখ নিয়ে বিভ্রান্তি দেখা দেয়।

অর্থ বিভাগ থেকে জারি করা ওই প্রজ্ঞাপনে বলা হয়, এলপিআরকে পিআরএলে রূপান্তর করলে পিআরএলকাল পেনশনযোগ্য চাকরি হিসেবে গণ্য হবে না। তবে ওই সরকারি কর্মচারী এলপিআরে থাকার সময় যেসব সুযোগ-সুবিধা পাওয়ার যোগ্য, পিআরএলে গেলেও তিনি ওগুলো পাবেন।

একটি উদাহরণ তুলে প্রজ্ঞাপনে বলা হয়, যেমন ক-এর জন্মতারিখ ১৯৬২ সালের ১ জানুয়ারি। ক-এর ৫৯ বছর বয়স পূর্ণ হবে ২০২০ সালের ৩১ ডিসেম্বর এবং ওই দিনই তিনি অবসরে যাবেন। ছুটি পাওনা সাপেক্ষে ক-এর পিআরএল শুরু হবে অবসরে যাওয়ার পরদিন, অর্থাৎ ২০২১ সালের ১ জানুয়ারি থেকে।

প্রজ্ঞাপনে আরো বলা হয়েছে, ক ১২ মাস পিআরএল ভোগ করলে তার ছুটি শেষ হবে ২০২১ সালের ৩১ ডিসেম্বর এবং তার চূড়ান্ত অবসরে যাওয়ার তারিখ হবে ২০২২ সালের ১ জানুয়ারি। তবে পিআরএল ভোগ না করলে ক-এর চূড়ান্ত অবসরে যাওয়ার তারিখ হবে ২০২০ সালের ৩১ ডিসেম্বর।

এ জাতীয় আরও খবর

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা সেবা: স্বাস্থ্যমন্ত্রী

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

নতুন বাড়িতে ওঠার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

‘ম্যাজিক বস’ নিলয় আলমগীর

আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরীমনি

১৩১ রানের জুটি ভাঙলেন হাসান মাহমুদ

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ আহত

এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি

হত্যা মামলায় ইকবাল সোবহানকে কারাগারে রাখার আবেদন